শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাইল্ড সারভাইভাল প্রোগ্রাম এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে হামলায় ৫ পুলিশ আহত, আটক ২ প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে শরীরে আগুন দিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা অনলাইন জুয়ার অভিযোগে ৭জন গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৩৫হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং হ্যাপি গোল্ড মদ জব্দ শহীদ আবুল কাশেম-এঁর ৫৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে ২০কেজি গাঁজাসহ ১জন গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৬৫হাজার ২৪টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল এবং ইয়াবা ট্যাবলেট জব্দ সম্মিলিত ভাবে কাজ করলে দ্রুত সফলতা অর্জন সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু
কান্তেশ্বর বর্মন–রাজনীতি

কান্তেশ্বর বর্মন–রাজনীতি

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: কান্তেশ্বর বর্মন ১৮৯৬ সালের ১ ফেব্রুয়ারী বর্তমান লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলাধীন সারপুকুর ইউনিয়নের মুশর দৈলজোড় গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম রত্নেশ্বর বর্মন পঞ্চায়েত এবং মাতার নাম কুঞ্জমারী বর্মনী। তিনি ১৯১৫ সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। অতঃপর কাকিনা রাজের সানুগ্রহে তিনি কোলকাতা সেন্ট পল কলেজে ভর্তি হন এবং সেখান থেকে ১৯১৭ সালে এফ. এল. পাশের পর ডিগ্রিতে ভর্তি হন। কিন্তু ১৯১৯ সালে স্বরস্বতী পূজাকে কেন্দ্র করে কলেজ কর্তৃপক্ষের সাথে তার সম্পর্কের অবনতি ঘটার কারণে ডিগ্রি পরীক্ষায় অংশ নেয়ার আগেই তাকে কলেজ ছাড়তে হয়। শিক্ষানুরাগী কান্তেশ্বর বর্মণ ১৯৪২ সালে তার শিক্ষাগুরু গিরিজা শংকর এর নামে আদিতমারীতে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে ১৯৫৭ সাল পর্যন্ত তিনি বিনা বেতনে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। কান্তেশ্বর বর্মণ ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট থেকে অংশগ্রহণ করে পূর্ব পাকিস্থান আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৬৭ সালের ২২ ডিসেম্বর তিনি পরলোক গমন করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone