শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিশুদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত চির নিদ্রায় শায়িত হলেন মেহেরুন নেছা খানম
ছিটমহল বিনিময়ের ৭ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ছিটমহল বিনিময়ের ৭ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমনিরহাটে “শেখ হাসিনার দুই নয়ন, ছিট বাসীর উন্নয়ন” শ্লোগান নিয়ে ছিটমহল বিনিময়ের ৭ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেককাটা, মোমবাতি প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (৩১ জুলাই) রাত ১২টা ১মিনিটে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের সালেহা সরকার বে-সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাঁশপঁচাই ভিতরকুটি সাবেক ছিটমহল বাসীর আয়োজনে এ আলোচনা সভা, কেককাটা, মোমবাতি প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক ও সালেহা সরকার বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অ্যাড. মোঃ মতিয়ার রহমান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, বাংলাদেশ আওয়ামী লীগ কুলাঘাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ ভিতরকুটি বাঁশপঁচাই আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ হারুন অর রশীদসহ বাঁশপঁচাই ভিতরকুটি সাবেক ছিটমহলবাসীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone