শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মৌসুমি ফল বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে মৌসুমি ফল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৩০ জুলাই) সকাল ১১টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের পশ্চিম বড়ুয়া রোটারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও পশ্চিম বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোটারি ক্লাব লালমনিরহাটের ব্যবস্থাপনায় এ মৌসুমি ফল বিতরণ অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবেদা খাতুন। বক্তব্য রাখেন রোটারি ক্লাব লালমনিরহাটের সেক্রেটারী শেখ মঞ্জুর আলম, পিপি হারুন অর রশীদ, আইপিপি রফিকুল ইসলাম, আইপিপি এন্তাজুর রহমান, পশ্চিম বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতা রাণী, পশ্চিম বড়ুয়া রোটারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুনা লায়লা, পিপি ডাঃ কাসেম আলী, অভিভাবক ময়েজ উদ্দিন, রোটারি ক্লাব লালমনিরহাটের প্রেসিডেন্ট শামছুল আলম প্রমুখ। এ সময় রোটারি ক্লাব লালমনিরহাটের কোষাধ্যক্ষ মাজেদুল ইসলাম, রোটাঃ এন্তাজুর হক তোকদ্দার, রোটাঃ আলেয়া ফেরদৌসী লাকী, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলীসহ পশ্চিম বড়ুয়া রোটারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও পশ্চিম বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক রোটারি ক্লাব লালমনিরহাটের পিপি লিয়াকত আলী ভূঞাঁ।

 

উল্লেখ্য যে, পশ্চিম বড়ুয়া রোটারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১শত ৬০জন ও পশ্চিম বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১শত ৩জন ছাত্র-ছাত্রীদের মধ্যে মৌসুমি ফল কলা, পেয়ারা, আমরা ও লেক্সাস বিস্কুট বিতরণ করা হয়।

 

পরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone