শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন মোবাইল কোর্টের অভিযানে ১৯টি মামলায় অর্থদণ্ড, ৫জনের কারাদণ্ড যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর দুপা ভেঙে দেয়ার অভিযোগ জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার ৩জন আসামি গ্রেফতার চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেফতার ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভোট গণনা ও ফলাফল প্রকাশ বনচৌকি সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ‎বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন প্রাদ্বিত্ব রায় প্রিয়
কেন্দ্রীয় যুবলীগ নেতা ড. তানভীর ফেরদৌস সাঈদের অনুদানে দিনমজুরকে রিক্সা প্রদান

কেন্দ্রীয় যুবলীগ নেতা ড. তানভীর ফেরদৌস সাঈদের অনুদানে দিনমজুরকে রিক্সা প্রদান

লালমনিরহাটে ক্যান্সার আক্রান্ত কিশোরীর দিনমজুর পিতাকে রিক্সা প্রদান করা হলো কেন্দ্রীয় যুবলীগ নেতা ড. তানভীর ফেরদোস সাঈদের অর্থায়নে।

 

বৃহস্পতিবার (২১ জুলাই) লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ক্যান্সার আক্রান্ত কিশোরীর বাবাকে ব্যাটারী চালিত রিক্সা প্রদান করা হয় কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য ও প্রয়াত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবু সাঈদ দুলালের পুত্র ড. তানভীর ফেরদৌস সাঈদের অর্থায়নে। লালমনিরহাট সদর আসনের প্রয়াত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবু সাঈদ দুলালের পুত্র ড. তানভীর ফেরদৌস সাঈদ, প্রয়াত পিতার সংসদীয় আসনের মানুষদের প্রতি ভালবাসার কারনে প্রতিবছর একাধিক রিক্সা বিতরণ করে থাকেন। ইতিমধ্যে সদর উপজেলার ৫০টি পরিবারে পর্যায়ক্রমে একটি করে রিক্সা উপহার দিয়ে দুঃস্থ পরিবার গুলিকে স্বাবলম্বী করতে হাত বাড়িয়ে দিয়েছেন।

 

অধ্যাপক ড. তানভীর ফেরদৌস সাঈদ পেশায় একজন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়া প্যাসেফিক ইউনিভার্সিটির অধ্যাপক। তার গবেষনা থেকে উদ্ভাবন বর্জ্য থেকে পানি শোধনে ওয়েটল্যান্ড বিশ্বে ব্যাপক প্রশংসিত হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত রয়েছেন। তার মামা খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এবং গ্রীন সিটি খ্যাত রাজশাহীর সম্মানিত মেয়র।

 

ক্যান্সার আক্রান্ত কিশোরীর পিতা সাইফুল ইসলামের হাতে রিক্সা প্রদানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলার সভাপতি দৈনিক আমার সংবাদ প্রতিনিধি এস, আর শরিফুল ইসলাম রতন, দৈনিক আজকের বসুন্ধরা প্রতিনিধি ও বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, মোগলহাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জহর রায়হান, ছাত্রলীগ নেতা সুজন বাদশা, সেচ্ছাসেবক লীগ মোগলহাট ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাবেক সভাপতি শাহজাহান আলী মিন্টু, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বজলুর রশীদ, ইয়াছিন আলী, শফিকুল ইসলাম ও দৈনিক যুগের কন্ঠস্বর ও স্বাধীন নিউজ প্রতিনিধি মোঃ আলম মিয়া প্রমুখ।

 

ক্যান্সার আক্রান্ত মেয়ের ব্যয় বহুল চিকিৎসার পাশা পাশি নদী ভাঙ্গনের করনে দিনমজুর সাইফুল নিঃস্ব, ড.তানভীর ফেরদৌস সাঈদের অনুদানে রিক্সাটি পেয়ে বেঁচে থাকার একটি অবলম্বন পেয়েছেন এজন্য তার অত্যন্ত খুশী হয়েছেন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone