শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিশুদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত চির নিদ্রায় শায়িত হলেন মেহেরুন নেছা খানম
স্বস্তির বৃষ্টি, কৃষকের মুখে হাসি

স্বস্তির বৃষ্টি, কৃষকের মুখে হাসি

তাপপ্রবাহ থেকে মুক্তি দিয়ে অবশেষে লালমনিরহাট জেলাসহ বিভিন্ন এলাকায় নামল স্বস্তির বৃষ্টি। খরতাপে দগ্ধ হাওর জীবনে শ্রাবণের বৃষ্টিতে স্বস্তি মিলেছে কৃষকদের।

 

বুধবার (২০ জুলাই) সকালের পর থেকে বহু দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ভিজিয়ে গেল গোটা লালমনিরহাটের ফসলি জমি।

 

দীর্ঘদিন তাপপ্রবাহ থাকার পর এই বৃষ্টির ছোঁয়ায় মুহূর্তেই মেতে উঠেন কৃষকরা। তীব্র রোদের জ্বালা জুড়াতে লালমনিরহাটের অনেককেই দেখা গেছে বৃষ্টিতে ভিজতে। এ বৃষ্টির ফলে আমন ধান, শাকসবজি ও অন্যান্য ফলের ব্যাপক উপকার হবে বলে কৃষকদের মনে উল্লাস।

 

কৃষক মোঃ হযরত আলী, মোঃ সাহেব আলী ও মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, লালমনিরহাটের আমন চাষী কৃষকরা বৃষ্টির অপেক্ষায় প্রহর গুনছিলেন। সময় মতো স্বস্তির বৃষ্টি হওয়ায় আমন ধান, শাকসবজি চাষীদের ব্যাপক উপকার হবে। এবার ধান চাষীদের বাম্পার ফলন হবে।

 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম খন্দকার জানান, এ সময়ের বৃষ্টির জন্য কৃষকরা অপেক্ষায় ছিলেন। বুধবারের বৃষ্টিতে আমন ধান, শাকসবজিসহ বিভিন্ন ফলের খুব উপকার হবে। সময়মতো বৃষ্টি হওয়ায় এবার বাম্পার ফলনের আশায় আছেন কৃষকরা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone