শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিপৎসীমার উপরে তিস্তা নদীর পানি; নির্ঘুম রাত কাটে তিস্তাপাড়বাসীর আলোচিত ওয়াজেদ আলী প্রধান হত্যা মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত একাধিক মামলার আসামি গোলাম রাব্বানী সোহেল পল্টন থানা থেকে গ্রেফতার তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ৩সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস তিস্তা বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত ‎পরিবার পরিকল্পনা কার্যক্রম চলছে কাগজে-কলমে ঐতিহ্যবাহী মোগলহাট জিরো পয়েন্ট এখন শুধুই স্মৃতি; দর্শনার্থীদের ভিড় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার সংবর্ধনা অনুষ্ঠিত ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
তিস্তা নদীর বাম তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত

তিস্তা নদীর বাম তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তা নদীর বাম তীর সংরক্ষণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১৭ জুলাই) বিকাল ৪টা ৩০মিনিটে এ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মোঃ মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, লালমনিরহাট পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জি আর সরোয়ার। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এর আগে তিনি দুপুর ১২টায় লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন এবং লালমনিরহাট জেলার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক কার্যক্রমের উপকারভোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 

এছাড়াও তিনি বিকাল ৩টা ৩০মিনিটে আদিতমারী উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অফিস এর নব নির্মিত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়।

 

এরপর তিনি দক্ষিণ বালাপাড়া ফাজিল মাদ্রাসার নব নির্মিত ৪র্থ তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন।

 

পরে সন্ধ্যা ৬টা ৩০মিনিটে বাংলাদেশ আওয়ামী লীগ মহিষখোচা ইউনিয়ন শাখা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone