শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিশুদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত চির নিদ্রায় শায়িত হলেন মেহেরুন নেছা খানম
“প্রতিবন্ধীদের জন্য সুখবর আছে”-লালমনিরহাটে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি

“প্রতিবন্ধীদের জন্য সুখবর আছে”-লালমনিরহাটে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, প্রতিবন্ধীদের জন্য সুখবর আছে। মাননীয় প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল প্রতিবন্ধী বিষয়ক কর্মকান্ডে তিনি সারা বিশ্বে প্রশংসিত। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের জন্য আবাস ভূমি স্থাপন করছেন। মোটকথা, প্রতিবন্ধীদের জন্য প্রধানমন্ত্রী যা করার দরকার তা নিয়ে পর্যায়ক্রমে কাজ করছেন।

 

শনিবার (১৬ জুলাই) বিকাল ৩টায় লালমনিরহাট সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে ২৫ শয্যা বিশিষ্ট শান্তি নিবাস স্থাপন প্রকল্পের কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে এসব কথা বলেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।

 

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি আরও বলেন, শান্তি নিবাসে প্রবীণরা থাকবেন। তাদের বয়স হবে ৭০বছর। তাদের দেখাশোনার জন্য ছেলে-মেয়েরা থাকবেন। তারা নানা-নাতী সম্পর্ক থাকবে।

 

এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মোঃ মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এর আগে তিনি সকাল ১১টায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার কার্যনির্বাহী মাসিক সভায় অংশগ্রহণ করেন।

 

এছাড়াও তিনি দুপুর ২টা ৩০মিনিটে লালমনিরহাট সরকারি শিশু পরিবার (বালিকা) ও আল-নাহিয়ান শিশু পরিবার পরিদর্শন করেন।

 

এরপর তিনি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন এবং বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone