শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিশুদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত চির নিদ্রায় শায়িত হলেন মেহেরুন নেছা খানম
প্রচণ্ড তাপদাহ; জনজীবন বিপর্যস্থ

প্রচণ্ড তাপদাহ; জনজীবন বিপর্যস্থ

লালমনিরহাটে প্রচণ্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রোদ্রের প্রচণ্ড উত্তাপ ও গরমে বিপাকে পড়েছে সাধারণ ও শ্রমজীবি মানুষ। গত কয়েকদিন থেকে রোদের তীব্রতা ক্রমশ বাড়ছেই।

 

শুক্রবার (১৫ জুলাই) সকাল থেকে প্রচণ্ড রোদের তীব্রতায় লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার অবস্থা আরও ভয়াবহ।

 

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, রৌদ্রের তাপমাত্রা ৩৭ডিগ্রী সেলসিয়াস।

 

সরেজমিন ঘুরে দেখা গেছে, দাপদাহে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে নিম্নবিত্ত ও শ্রমজীবি মানুষ। সূর্যের প্রখর তাপে গরমের ভয়ে ঘর থেকে বের হচ্ছেনা অনেকেই। কেউ কেউ একটু আরামের জন্য বেছে নিয়েছে গাছতলা, ছোটরা বাড়ির পাশের পুকুরে। আর শ্রমিকরা কাজের ফাঁকে স্যালাইন যুক্ত পানি পান করছেন।

 

কৃষক জাহাঙ্গীর বলেন, তীব্র গরমে কোন কাজে মন বসছেনা, খালি গাঁয়ে থাকতে ইচ্ছে করছে। তাই খালি গায়ে আছি।

 

কোদালখাতা এলাকার রিক্সা চালক হুমায়ুন কবির বলেন, গরমে এমনিতেই অবস্থা খারাপ, এদিকে যাত্রীও পাচ্ছিনা রোদের ভয়ে সবাই অটো রিকশায় চলাচল করছে, এমন হলে পরিবার নিয়ে দুর্ভোগে পড়তে হবে।

 

আবহাওয়া অফিস সূত্র জানান, লালমনিরহাটের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ডিগ্রি সেলসিয়াস। তবে রোদ্রের তাপ তুলনামূলক ভাবে অনেক বেশী।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone