শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিশুদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত চির নিদ্রায় শায়িত হলেন মেহেরুন নেছা খানম
ঋষি বিদ্যাপীঠের আয়োজনে সন্তানরা তাদের পিতা-মাতাকে পা ধুয়ে দিলেন

ঋষি বিদ্যাপীঠের আয়োজনে সন্তানরা তাদের পিতা-মাতাকে পা ধুয়ে দিলেন

ব্রহ্মচর্য সাধন শিক্ষা প্রতিষ্ঠান ঋষি বিদ্যাপীঠ এর আয়োজনে লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়নের বারোহাত চামুণ্ডা কালী মন্দির প্রাঙ্গণে গুরু পূর্ণিমা পালন ২০২২ এবং আদিগুরু পিতামাতা ও শিক্ষাগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন উপলক্ষে গুরুতত্ত্ব আলোচনা সভা ও ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

বুধবার (১৩ জুলাই) বিকাল ৩টায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচাৰ্য্য বিপিএম। বিশেষ অতিথি ছিলেন ডিআইজির সহ-ধর্মিণী মধুছন্দা ভট্টাচাৰ্য্য, লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা। উক্ত অনুষ্ঠানে গুরুতত্ত্ব বিষয়ক আলোচক করেন ঋষি বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা নারায়ন চন্দ্র রায়। সভাপতিত্ব করেন বারোহাত চামুন্ডা কালী মন্দিরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র রায়। মানপত্র পাঠ করেন ঋষি বিদ্যাপীঠের বার্তা সম্পাদক আনন্দ কুমার রায়। এ সময় লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হীরা লাল রায়, সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র রায়, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবিরসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে ১শত ৫০জন সন্তানরা তাদের পিতা-মাতাকে পা ধুয়ে দেন এবং কপালে তিলক, চন্দন দিয়ে গলায় মালা পড়িয়ে দেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone