শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে
বুড়িমারী স্থলবন্দর ৮দিন বন্ধ!

বুড়িমারী স্থলবন্দর ৮দিন বন্ধ!

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ৮দিন বন্ধ থাকবে। এ সময় বন্ধ থাকবে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি।

 

জানা গেছে, আগামী রোববার (১০ জুলাই) পালিত হবে পবিত্র ঈদ-উল আযহা। এ উপলক্ষে শনিবার (৯ জুলাই) থেকে বৃহস্পতিবার (১৪ জুলাই) পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

 

এ ছুটি শুরুর আগের দিন ও ছুটি শেষের পরের দিন শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ২দিন যুক্ত হয়ে টানা ৮দিন ছুটি থাকছে। ফলে আগামী শুক্রবার (৮ জুলাই) থেকে পরবর্তী শুক্রবার (১৫ জুলাই) পর্যন্ত টানা ৮দিন এ স্থলবন্দর দিয়ে কোনো ধরনের পণ্য আমদানি-রপ্তানি হবে না।

 

ভারতের চ্যাংরাবান্ধা ও বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, এক্সপোর্টার অ্যাসোসিয়েশন ও ভুটান এক্সপোর্টার অ্যাসোসিয়েশনসহ সব ব্যবসায়ী সংগঠন বৈঠক করে এ ছুটি নির্ধারণ করেছে।

 

পরে উভয় দেশের স্থলবন্দরের সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে এ ছুটি সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।

 

বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান ছায়েদ বলেন, ঈদ উপলক্ষে ব্যবসায়ীদের সিদ্ধান্ত এবং ইস্যুকৃত চিঠি অনুযায়ী সাপ্তাহিক ছুটিসহ আটদিন বন্ধ থাকবে বুড়িমারী ও চ্যাংরাবান্ধা স্থলবন্দর। ১৬ জুলাই থেকে যথানিয়মে আবার আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম চালু হবে।

 

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও অভিবাসন চৌকি হয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

 

বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কাস্টমস সহকারী কমিশনার (এসি) জে এম আলী আহসান বলেন, সিঅ্যান্ডএফ ও আমদানি-রপ্তানিকারকরা এবং ব্যবসায়ী ও পরিবহনে নিযুক্ত ব্যক্তিরা কাজ বন্ধ রাখলে এমনিতেই স্থল শুল্ক স্টেশন ও বন্দরের কাজ থাকে না। তবে সরকারি নিয়ম অনুযায়ী আমাদের কাস্টমস কার্যালয় খোলা থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone