শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের বেহাল দশা; ঝুঁকি নিয়েই চলাচল

বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের বেহাল দশা; ঝুঁকি নিয়েই চলাচল

খানা-খন্দে বেহাল দশা বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের। এ জাতীয় মহাসড়ক এখনও ঝুঁকিপূর্ণ। এই অবস্থাতেই ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীবাহী বাস ও ট্রাকসহ ছোট-বড় ভারী যানবাহন।
স্থানীয়রা জানান, এ জাতীয় মহাসড়কে প্রতিদিন অসংখ্য বাস, ট্রাক, ইজিবাইক, মাহিন্দ্র, মাইক্রোবাস, কার, জিপ, অ্যাম্বুলেন্স, ট্রাক্টর, লেগুনা, রিক্সা, থ্রি-হুইলার, মোটর সাইকেল ও বাই সাইকেল চলাচল করে থাকে। এসব পরিবহনে কমপক্ষে ৬/৭ লক্ষ লোককে প্রতিদিন একস্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে হয়।
লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগ জানান, বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর পর্যন্ত ১শত ৫কিলোমিটার জাতীয় মহাসড়ক রয়েছে। ফলে বৃষ্টির কারণে মহাসড়কটিতে খানা-খন্দকে চরম দুরাবস্থা দেখা দিয়েছে।
পথচারী রশিদুল ইসলাম রিপন, এস এম হাসান আলী ও হেলাল হোসেন কবির বলেন, ছোট-বড় হাট-বাজারের প্রবেশমুখে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিনিদিনই দুর্ঘটনায় পড়ছেন সাধারণ মনুষরা।
সরেজমিন ঘুরে দেখা গেছে, বুড়িমারী স্থলবন্দর জিরোপয়েন্ট হয়ে পাটগ্রাম পৌরসভার কবরস্থান হয়ে কালীগঞ্জের ভোটমারী হয়ে শ্রুতিধর নামকস্থান হয়ে আদিতমারী উপজেলার নামুড়ী বাজার হয়ে ভাদাই বুড়ির বাজার হয়ে সাপ্টিবাড়ী হয়ে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বাজার পর্যন্ত বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের ঝুঁকিপূর্ণ। ঈদকে সামনে রেখে দ্রুত খানা-খন্দগুলো মেরামত জরুরী হয়ে বড়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone