শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এস্কাফ এবং ফেয়ারডিল জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬ হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সদস্য-সদস্যা পদে যাঁর প্রতিদ্বন্দ্বীতা করছেন

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সদস্য-সদস্যা পদে যাঁর প্রতিদ্বন্দ্বীতা করছেন

আলোর মনি রিপোর্ট: আগামীকাল বুধবার (১৫ জুন) লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার একমাত্র বাউরা ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২২ এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

এ নির্বাচন উপলক্ষে দিন-রাত বাংলাদেশ আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান পদের প্রার্থীরা বরাদ্দকৃত প্রতীকে পাড়া-মহল্লায় নির্বাচনী প্রচার-প্রচারণা ঝর-বৃষ্টিকে উপেক্ষা করে বেশ জোরেশোরে চালিয়ে যাচ্ছেন অব্যাহত।

 

পাটগ্রাম উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, বাউরা ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২২ উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের রাবিউল হক (নৌকা), বাউরা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম (চশমা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনীয়া (আনারস), স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন (টেলিফোন), স্বতন্ত্র প্রার্থী আলিম আল জাকির বসুনীয়া (টেবিল ফ্যান), জাতীয় পার্টি হাবিবুল হক বসুনীয়া (মোটর সাইকেল), স্বতন্ত্র প্রার্থী রোমান উল্লাহ (ঘোড়া)। এ ছাড়া এ ইউনিয়নের সংরক্ষিত সদস্যা পদে ১৪জন (মহিলা) প্রার্থী ও ৯টি সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৭জন প্রার্থী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

 

বাউরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও পাটগ্রাম উপজেলা নির্বাচন অফিসার আবু সাঈম জানান, বাউরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটার ২১হাজার ৬শত ৬৭জন। পুরুষ ভোটার ১০হাজার ৮শত ৬৫জন ও মহিলা ভোটার ১০হাজার ৮শত ২জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৯টি, ভোট কক্ষের সংখ্যা ৬৯টি।

 

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) নাজির হোসেন বলেন, প্রশাসনের নজরদারি যথেষ্ট ও কঠোর আছে। নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সতর্ক থাকবে। কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone