শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিশুদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত চির নিদ্রায় শায়িত হলেন মেহেরুন নেছা খানম
বিশ্ব দুগ্ধ দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিশ্ব দুগ্ধ দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে বিশ্ব দুগ্ধ দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য রালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১ জুন) সকালে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ দপ্তর, প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মতিয়ার রহমান। এতে বিশেষ অতিথিবৃন্দ ছিলেন লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের, লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রবিউল ইসলাম, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট ডেইরী এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুর রহিম। এ সময় লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাজিয়া আফরিন, লালমনিরহাট জেলা পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম শেখসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone