শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিশুদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত চির নিদ্রায় শায়িত হলেন মেহেরুন নেছা খানম
ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ১, আহত ১

ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ১, আহত ১

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন ট্রাকচালক নিহত ও অপরজন আহত হয়েছেন।

 

রোববার (২৯ মে) সকাল ৮টায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ গোলাম রসুল জানান, নিহত ট্রাকচালক বগুড়া জেলার শেরপুর উপজেলার মির্জাপুর এলাকার লোকমান মিয়ার ছেলে মার্কেস আলী (৩৪) এবং আহত ট্রাকচালক যশোর সদর উপজেলার সাদুল্যাপুর এলাকার জাকির হোসেনের ছেলে ফরহাদ হোসেন (৩৩)।

 

তিনি আরও জানান, মার্কেস বুড়িমারী স্থলবন্দর থেকে আসছিলেন এবং ফরহাদ বুড়িমারী স্থলবন্দরের দিকে যাচ্ছিলেন। মার্কেসের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং গুরুত্বর আহত অবস্থায় ফরহাদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

তবে নিহত ট্রাকচালকের হেলপার ইউনুস আলী এ দুর্ঘটনা থেকে অক্ষতভাবে বেঁচে যান বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone