শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিশুদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত চির নিদ্রায় শায়িত হলেন মেহেরুন নেছা খানম
মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও বীরমুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও বীরমুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা, উপজেলা সংসদের কমান্ডার ও বীরমুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ মে) দুপুর ১২টায় লালমনিরহাট সার্কিট হাউস মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা ইউনিট কমান্ডের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদ-এঁর সভাপতিত্বে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট সদর উপজেলা ইউনিট কমান্ডের সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট জেলা কমান্ডারের প্রশাসক মোঃ আবু জাফর, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এটিএম সুলতান আহম্মেদ। এ সময় লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধাগণ তাদের বিদ্যুৎ বিল মওকুফ, নতুন মুক্তিযোদ্ধা ও ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি না করা, মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনসহ সম্মানী বৃদ্ধির দাবি দাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone