শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন মোবাইল কোর্টের অভিযানে ১৯টি মামলায় অর্থদণ্ড, ৫জনের কারাদণ্ড যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর দুপা ভেঙে দেয়ার অভিযোগ জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার ৩জন আসামি গ্রেফতার চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেফতার ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভোট গণনা ও ফলাফল প্রকাশ বনচৌকি সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ‎বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন প্রাদ্বিত্ব রায় প্রিয়
দেশের মানুষ আজকে শিকলবন্দি: লালমনিরহাটের ড. খন্দকার মোশারফ হোসেন

দেশের মানুষ আজকে শিকলবন্দি: লালমনিরহাটের ড. খন্দকার মোশারফ হোসেন

আলোর মনি রিপোর্ট: বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন বলেছেন, বর্তমান সরকার দেশের বাইরে বাংলাদেশকে হাইব্রিড দেশ হিসেবে তুলে ধরছে। কিন্তু দেশের মানুষ আজকে শিকলবন্দি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। গণতন্ত্র নেই, মানুষের অধিকারও নেই। মানুষ এখন দিশেহারা।

 

বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে রংপুর জেলা বিএনপির আয়োজনে জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ড. খন্দকার মোশারফ হোসেন আরও বলেন, এই গায়ের জোরের সরকার একটি গণহত্যা মামলায় তারেক রহমানকে সাজা দিয়ে বিদেশে থাকতে বাধ্য করেছে। গায়ের জোরের সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তত্ত্বাধায়ক সরকার, গণতন্ত্রের মা খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে মুক্ত করে স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার নিশ্চিতের দাবিতে আজ লালমনিরহাট থেকে গণআন্দোলন শুরু করা হলো। আপনারা গণআন্দোলন চালিয়ে যাবেন। বিজয় আমাদেরই হবে।

 

বিএনপির এই নেতা বলেন, বিএনপির নেতৃত্বে একটি গণঅভ্যুত্থান গড়ে তোলা হবে। আমাদের দাবি হবে, গায়ের জোরের সরকারের পদত্যাগ, দেশনেত্রীকে মুক্তি, গণতন্ত্র ও নিরপেক্ষ সরকার গঠন ও তারেক রহমানকে মামলা থেকে মুক্তি দিয়ে দেশে ফিরে আনার আন্দোলন।

 

ঈদুল ফিতরের পরে আন্দোলনে যাবে বিএনপি, ঈদ শেষ হলেও আন্দোলন শুরু হয়নি- সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে যান ড. খন্দকার মোশারাফ হোসেন। শেষে সাংবাদিকদের সাথে কথাও বলেননি বিএনপির এ নেতা।

 

বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুর হাবিব দুলুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন, রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, লালমনিরহাট সদর উপজেলা বিএনপির আহবায়ক একেএম মমিনুল হকসহ রংপুর বিভাগের বিএনপির নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone