শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের অংশগ্রহণে ব্যতিক্রমী বৈশাখ উদযাপন অনুষ্ঠিত হবে ভারতীয় নাগরিক প্রবীরের লাশ দীর্ঘ ৫বছর ধরে কঙ্কাল হয়ে পড়ে রয়েছে হিমঘরে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩জন আসামীসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ আমেরিকার সাথে সম্পাদিত অসম গোলামীর চুক্তি বাতিলের দাবিতে- বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত সজনে ডাটার বাম্পার ফলন হঠাৎ অসুস্থ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হোমিওপ্যাথিক চিকিৎসার জনক ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
অভিশপ্ত আগস্ট ৭৪তম মঞ্চায়ন

অভিশপ্ত আগস্ট ৭৪তম মঞ্চায়ন

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে ‘নাটক সমাজের দর্পণ’ শ্লোগান নিয়ে ১৫ আগস্ট ১৯৭৫ সালের নৃশংস হত্যাকান্ডের উপর ইতিহাস-আশ্রয়ী গবেষণালব্ধ নাটক অভিশপ্ত আগস্ট ৭৪তম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যা ৭টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম (নতুন) এ বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় লালমনিরহাট জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশ নাট্য দলের পরিবেশনায় মঞ্চ নাটক অভিশপ্ত আগস্ট মঞ্চস্থ হয়।

 

অভিশপ্ত আগস্ট নাটকটি পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলন করেছেন বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। রচনা ও নির্দেশনা করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ পরিদর্শক মোঃ জাহিদুর রহমান।

 

নাটক শেষে সংক্ষিপ্ত আলোচনায় লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা বিপিএম, পিপিএম-এঁর সভাপতিত্বে লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone