শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ১জন আসামী আটক পাট শাক চাষে ঝুঁকছেন কৃষকেরা ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিছ জব্দ রংপুর ও লালমনিরহাটে ২টি ইটভাটাকে ৭লক্ষ টাকা জরিমানা ও ১টি চিমনি ধ্বংস সর্পদংশ‌নে শিশুর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে ট্রাক-অটোরিক্সার সংঘর্ষে শহিদুল ইসলাম নামের এক তামাক ব্যবসায়ী মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে ২জন।

 

মৃত্য ব্যক্তি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী গ্রামের তোজাম্মেল হোসেন পুত্র। আহতরা হলেন- মৃত্যু শহিদুলের ভাই শহিদার রহমান ও অটোরিক্সা চালক আনিছার রহমান।

 

সোমবার (২৩ মে) সকালে বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের বরকত ভান্ডারের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

 

জানা গেছে, সকালে একটি অটোরিক্সায় কাকিনার আকিজ টোবাকোতে তামাক বিক্রি করার জন্য তামাক নিয়ে যাচ্ছিল শহিদুল। এদিকে বুড়িমারী স্থলবন্দরে পণ্য আনতে যাচ্ছিল একটি ট্রাক। এ সময় তুষভান্ডার বাজারের বরকত ভান্ডারের সামনে উক্ত ট্রাক্টি অটোরিক্সাটিকে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে তামাক ব্যবসায়ী শহিদুল ইসলামের মৃত্যু হয়।

 

এ ঘটনায় অটোরিক্সাচালক আনিছার ও মৃত্যু শহিদুলের ভাই শাহিদার রহমানকে গুরত্বর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা রংপুর মেডিকেল কলেজে রেফার করেন। বর্তমানে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাজিদা সুচিত্রা জানান, তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসূল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone