শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট-২ আসনে দ্বন্দ্ব নয়, শান্তি চাই মূল্যায়ন সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত মৎস্যজীবীদের নিয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা জব্দ সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাট-২ আসনে দ্বন্দ্ব নয়, শান্তি চাই

সম্পাদকের ডায়েরি-
-এম. আর. রাশেদ::
১. রাজনীতি কি: রাজনীতি হলো সমাজ বা রাষ্ট্রে ক্ষমতা অর্জন, সিদ্ধান্ত গ্রহণ এবং সম্পদ বণ্টনের একটি প্রক্রিয়া ও কর্মকাণ্ডের সমষ্টি। এটি মূলত জনকল্যাণ নিশ্চিত করা, আইন প্রণয়ন এবং সরকারের নীতি নির্ধারণের মাধ্যম।

২. লালমনিরহাট-২ আসনের রাজনীতি: লালমনিরহাট-২ আসনটি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা ও কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত।

৩. আদিতমারী উপজেলা: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় মোট ৮টি ইউনিয়ন রয়েছে। ইউনিয়নগুলোর নাম হলো- দুর্গাপুর, ভেলাবাড়ী, কমলাবাড়ী, ভাদাই, মহিষখোচা, পলাশী, সাপ্টিবাড়ী এবং সারপুকুর।

৪. কালীগঞ্জ উপজেলা: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় মোট ৮টি ইউনিয়ন রয়েছে। ইউনিয়নগুলোর নাম হলো- কাকিনা, গোড়ল, চন্দ্রপুর, চলবলা, তুষভান্ডার, দলগ্রাম, ভোটমারী এবং মদাতী।

৫. ফিরে দেখা: জাতীয় পরিষদ, প্রাদেশিক পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনে যাঁরা নির্বাচিত:
১৯৭০ সালের ৭ ডিসেম্বর জাতীয় পরিষদ নির্বাচনে রংপুর-৭ আসন (কালীগঞ্জ-হাতীবান্ধা-পাটগ্রাম): আজিজুর রহমান।
১৯৭০ সালের ১৭ ডিসেম্বর প্রাদেশিক পরিষদ নির্বাচনে রংপুর-৬ আসন (কালীগঞ্জ): করিম উদ্দিন আহমেদ।
১৯৭৩ সালের ৭ মার্চ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসন (কালীগঞ্জ): করিম উদ্দিন আহমেদ।
১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসন (কালীগঞ্জ): মজিবর রহমান।
১৯৮৬ সালের ৭ মে জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসন (আদিতমারী-কালীগঞ্জ): মজিবর রহমান।
১৯৮৮ সালের ৩ মার্চ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসন (আদিতমারী-কালীগঞ্জ): মজিবর রহমান।
১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসন (আদিতমারী-কালীগঞ্জ): মজিবর রহমান।
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসন (আদিতমারী-কালীগঞ্জ): সালেহ উদ্দিন আহমেদ।
১৯৯৬ সালের ১২ জুন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসন (আদিতমারী-কালীগঞ্জ): মজিবর রহমান।
২০০১ সালের ১ অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসন (আদিতমারী-কালীগঞ্জ): মজিবর রহমান।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসন (আদিতমারী-কালীগঞ্জ): মজিবর রহমান।
২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসন (আদিতমারী-কালীগঞ্জ): নুরুজ্জামান আহমেদ।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসন (আদিতমারী-কালীগঞ্জ): নুরুজ্জামান আহমেদ।
২০২৪ সালের ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসন (আদিতমারী-কালীগঞ্জ): নুরুজ্জামান আহমেদ।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসন (আদিতমারী-কালীগঞ্জ): মোঃ রোকন উদ্দীন বাবুল।

৬. লালমনিরহাটে সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন: লালমনিরহাট-২ আসন (আদিতমারী, কালীগঞ্জ) রোকন উদ্দিন বাবুল এমপি’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকাল ৫টায় লালমনিরহাটের আদিতমারী উপজেলা বিএনপির কার্যালয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

৭. লালমনিরহাটে মূল্যায়ন সভা ও কর্মী সমাবেশ: লালমনিরহাটে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মূল্যায়ন সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকাল ৪টায় লালমনিরহাটের সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজ

আদিতমারী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মূল্যায়ন সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

৮. সংবাদ সম্মেলন ও কর্মী সমাবেশ: গত ১৭ ও আজ ১৮ আগস্ট একই সংগঠনের আয়োজনে ও উদ্যোগে সংবাদ সম্মেলন ও মূল্যায়ন সভা ও কর্মী সমাবেশের মধ্য দিয়ে দলের ভেতরকার মানুষের মধ্যকার মতবিরোধ, বিভেদ বা নিজেদের মধ্যকার ঝগড়া রয়েছে। ক্ষমতা বা পদের লোভ, আদর্শের অমিল এবং স্বার্থের সংঘাত এর মূল কারণ। এ থেকে উভয়ই সমঝোতা হলে দুটি পক্ষ বা ব্যক্তির মধ্যে মতপার্থক্য, ঝগড়া বা বিরোধ মেটানোর একটি মাধ্যম। এখানে উভয় পক্ষ কিছু ছাড় দিয়ে বা আলোচনা করে একটি সাধারণ সিদ্ধান্তে বা মিটমাটে পৌঁছায়। একে বোঝাপড়া, আপস বা মীমাংসাও বলা হয়। তবেই উক্ত এলাকার শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে।

৯. আদিতমারীতে রাজনৈতিক দলের নতুন ও তরুণ নেতৃত্ব তৈরি করা অত্যন্ত সময়োপযোগী ও জরুরি। স্থানীয় রাজনীতিতে গতিশীলতা আনা এবং দীর্ঘমেয়াদি সুশাসন প্রতিষ্ঠার জন্য তৃণমূল থেকে সৎ, শিক্ষিত ও জনমুখী নেতৃত্ব উপহার দেওয়া প্রয়োজন।

১০. লালমনিরহাট-২ (আদিতমারী ও কালীগঞ্জ) আসনে রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কোন্দল ও গ্রুপিং এলাকার সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা তৈরি করেছে। এই বিরোধ ও হানাহানি দূর করে শান্তি ও ঐক্য বজায় রাখা জরুরি।

১১. কালীগঞ্জ ও আদিতমারী উপজেলা নিয়ে গঠিত লালমনিরহাট-২ আসনে দলমত নির্বিশেষে স্থানীয় নেতৃবৃন্দের পারস্পরিক ঐক্য, স্বচ্ছতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমেই কেবল এলাকার টেকসই উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করা সম্ভব। এটি প্রত্যাশা সকলের।

১২. সকল নেতৃবৃন্দের জন্য রইল আন্তরিক শুভকামনা ও অভিনন্দন। দেশের ও দশের কল্যাণে তাদের কার্যক্রম সফল হোক।

লালমনিরহাট-২ আসনে দ্বন্দ্ব নয়, শান্তি চাই।

পুনশ্চঃ দ্বন্দ্ব বা লড়াই নয়, শান্তিই মানবজীবনের সর্বশ্রেষ্ঠ কাম্য। দ্বন্দ্ব মানুষের মধ্যে দূরত্ব ও ধ্বংস ডেকে আনে, আর শান্তি পারস্পরিক সৌহার্দ্য ও উন্নতির পথ খুলে দেয়।

[লেখক: সাংবাদিক ও সম্পাদক।]

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone