শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ
‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, সমাজে নারী ও পুরুষ সমানতালে এগিয়ে না গেলে ভারসাম্য থাকবে না। তাই নারী শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাটের কালেক্টরেট মাঠ সংলগ্ন মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ এর ৬তলা ভীত বিশিষ্ট ৬তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার প্রসারে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান স্নাতক পর্যন্ত নারী শিক্ষা ফ্রি করেছেন এবং উপবৃত্তির ব্যবস্থা করেছেন। শিক্ষা খাতে বর্তমান সরকার সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার রায়-এঁর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ও নতুন ভবন উদ্বোধন কমিটির আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আঃ করিম সাদেকী রাজু। এ সময় মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

লালমনিরহাটের ঐতিহ্যবাহী মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের নব-নির্মিত ৬তলা বিশিষ্ট আধুনিক একাডেমিক ভবনটি নির্মাণ হওয়ায় কলেজের বিজ্ঞান শিক্ষা এবং সামগ্রিক শিক্ষার মান আরও বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

‎​শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ‘সরকারি কলেজ সমূহের বিজ্ঞান শিক্ষা সুযোগ সম্প্রসারণ উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এবং লালমনিরহাট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৬কোটি ১৩লক্ষ টাকা ব্যয়ে এই ৬তলা বিশিষ্ট ভবনটি নির্মিত হয়েছে। ভবনটির নির্মাণ কাজটি সম্পন্ন করেছেন বসুন্ধরা হাউস বিল্ডাসের স্বত্বাধিকারী রাহেদুজ্জামান রোমান্স।

‎​সংশ্লিষ্টদের মতে, নব-নির্মিত এই ৬তলা একাডেমিক ভবন বা বিজ্ঞান ভবনটি চালুর ফলে দীর্ঘদিনের শ্রেণিকক্ষ ও ল্যাবরেটরি সংকট নিরসন হবে। এর মধ্য দিয়ে কলেজের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও আধুনিক, গতিশীল ও সম্প্রসারিত হবে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে এটি এক নতুন মাইলফলক হয়ে থাকবে।

‎​উদ্বোধন অনুষ্ঠান শেষে এক আনন্দঘন পরিবেশে মতবিনিময় সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone