শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রী পুলিশ হেফাজতে র‌্যাবের অভিযানে ১শত ৮১টি বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধানের বিদায় ও বরণ অনুষ্ঠিত ধবলগুড়ি সীমান্তে ঘাস কাটাকে কেন্দ্র করে বাংলাদেশী ও ভারতীদের মধ্যে উত্তেজনা ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২৪হাজার ৪শত টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ জব্দ স্ট্রিট লাইটের উদ্বোধন অনুষ্ঠিত শুধু শিক্ষিত হলেই হবে না, নিজেদের দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
সংগীতে দুটি পুরস্কার পেয়েছে গদাধর চন্দ্র সরকার জয়

সংগীতে দুটি পুরস্কার পেয়েছে গদাধর চন্দ্র সরকার জয়

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২১ লালমনিরহাট সদর উপজেলা পর্যায়ে কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র গদাধর চন্দ্র সরকার জয় নির্বাচিত হয়েছেন।

 

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২১ লালমনিরহাট সদর উপজেলা সভাপতি ও লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম, সদস্য সচিব ও লালমনিরহাট সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত সনদ সূত্রে জানা যায়, গদাধর চন্দ্র সরকার জয় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২১ উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে লোক সংগীত বিষয়ে “ক” বিভাগে প্রথম ও ভাব সংগীত বিষয়ে “ক” বিভাগে প্রথম স্থান অধিকার করেছে।

 

গদাধর চন্দ্র সরকার জয়-এঁর জন্ম ২০১২ সালের ২ জানুয়ারি লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা গ্রামে। তাঁর বাবা শ্রী মনিন্দ্র নাথ রায় মনি ও মা শ্রীমতি আলো রাণী।

 

এদিকে সোমবার (২৩ মে) সকাল ১১টায় লোক সংগীত ও ভাব সংগীতের সনদ গদাধর চন্দ্র সরকার জয়ের হাতে তুলে দেন কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তারিকুল ইসলাম। এ সময় সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, তিনি জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২১ লালমনিরহাট জেলা পর্যায়ে উক্ত দুটি বিভাগে অংশগ্রহণ করবেন মর্মে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone