শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রী পুলিশ হেফাজতে র‌্যাবের অভিযানে ১শত ৮১টি বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধানের বিদায় ও বরণ অনুষ্ঠিত ধবলগুড়ি সীমান্তে ঘাস কাটাকে কেন্দ্র করে বাংলাদেশী ও ভারতীদের মধ্যে উত্তেজনা ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২৪হাজার ৪শত টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ জব্দ স্ট্রিট লাইটের উদ্বোধন অনুষ্ঠিত শুধু শিক্ষিত হলেই হবে না, নিজেদের দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
প্রয়াত ছাত্রনেতা জহুরুল হক মামুন-এঁর সপ্তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও শোকসভা

প্রয়াত ছাত্রনেতা জহুরুল হক মামুন-এঁর সপ্তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও শোকসভা

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি প্রয়াত ছাত্রনেতা জহুরুল হক মামুন-এঁর সপ্তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ মে) বিকাল ৫টায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট পৌর শাখার আয়োজনে এ স্মৃতিচারণ ও শোকসভা অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট পৌর শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) শরীফ আহমেদ মোহন-এঁর সভাপতিত্বে বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম পাপ্পু-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মতিয়ার রহমান। সম্মানিত অতিথিবৃন্দ ছিলেন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব গোলাম মোস্তফা মস্তু। বিশেষ অতিথিবৃন্দ ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদল, গোলাম মোস্তফা স্বপন, সাখাওয়াত হোসেন সুমন খান, লালমনিরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন। প্রধান আলোচক ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সদস্য এরশাদ হোসেন জাহাঙ্গীর। আমন্ত্রিত অতিথিবৃন্দ ছিলেন লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল আহাদ লুলু, রফিকুল ইসলাম রিপন, সাবেক ছাত্রনেতা গোলাম সারোয়ার বকুল, আতিকুর রহমান কুদ্দুস, রমজান আলী সুজন, আলী হাসান নয়ন, জহুরুল ইসলাম টিটু, মাহবুবার রহমান নয়ন, আতিকুর রহমান প্রিন্স, সাবেক সভাপতি আব্দুল খালেক বাবু, সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাবেক সভাপতি শহীদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ফরিদ হাসান সবুজ, সাবেক সভাপতি জাবেদ হোসেন বক্কর, সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, সাবেক ছাত্রনেতা শ্রী হৃদয় চন্দ্র বর্মণ, সভাপতি রাশেদ জামান বিলাশ, সাধারণ সম্পাদক আরিফ ইসলাম, সহসভাপতি মোশারফ হোসেন মামুন, সিহাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান আওরঙ্গ, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ্ বাহার রহিত, সহসভাপতি বিপুল আহমেদ অয়ন। এ সময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এদিকে সকাল ৯টায় মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, ‘৭৫-এঁর ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ সদস্য ও প্রয়াত ছাত্রনেতাদের আত্মার শান্তি কামনা করে নিরবতা পালন। সকাল ৯টা ১৫মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে মাল্যদান। সকাল ৯টা ৩০মিনিটে প্রয়াত ছাত্রনেতা জহুরুল হক মামুন-এঁর প্রতিকৃতিতে মাল্যদান। সকাল ১০টায় কালোব্যাচ ধারণ। সকাল ১১টায় কবর জিয়ারত। সকাল ১১টা ৩০মিনিটে প্রয়াত ছাত্রনেতা জহুরুল হক মামুন-এঁর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়ারহাট দারুল উলুম মাদ্রাসায় ৭টি ফলজ/বনজ/ভেষজ বৃক্ষরোপণ। দুপুর ১২টায় দারুল উলুম এতিমখানা মাদ্রাসায় পবিত্র কোরআন খতম ও দোয়া। বাদ জোহর নয়ারহাট এতিমখানা ও দারুল উলুম মাদ্রাসায় মিলাদ। মিলাদ শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে একবেলা আহার।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone