শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল মামলায় ২জনের ১০বছরের সশ্রম কারাদণ্ড র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং এস্কাফ উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ২জন আটক সাংবাদিকের ওপর হামলা; হত্যার হুমকি ‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায়
বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২২ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২২ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৬ মে) বিকেলে লালমনিরহাটের শেখ কামাল স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে বাফুফে জাতীয় স্কুল ফুটবল কমিটির ব্যবস্থাপনায় লালমনিরহাট জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ ইউনুস হোসেন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মোঃ মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। আমন্ত্রিত অতিথি ছিলেন লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. আবু আহাদ খন্দকার লেনিন। এ সময় বাফুফে জাতীয় স্কুল ফুটবল কমিটির আহবায়ক আমিনুল হায়াত আহমেদ বকুল, লালমনিরহাট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহসিনা বেগম মিনা, লালমনিরহাট জেলা ফুটবল এসোসিয়েশন সহসভাপতি এ.কে.এম এরশাদ হোসেন জাহাঙ্গীরসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

খেলায় নীলফামারীর ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন ও দিনাজপুরের দাউদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone