শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
তিস্তা নদীতে ধরা পড়লো ১৭কেজি ওজনের বোয়াল মাছ

তিস্তা নদীতে ধরা পড়লো ১৭কেজি ওজনের বোয়াল মাছ

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীতে এবার জেলেদের খোঁচার আঘাতে ধরা পড়েছে ১৭কেজি ওজনের একটি বোয়াল মাছ। বোয়াল মাছটি মুহূর্তে মধ্যেই ১হাজার টাকা কেজির দরে বিক্রি হয়েছে। এ বোয়াল মাছটি দেখতে উৎসুক জনতার ভিড় জমায়।

 

সোমবার (১৬ মে) সকাল ১০টায় লালমনিরহাট জেলার উপজেলার পূর্ব ডাউয়াবাড়ী এলাকায় তিস্তা নদীতে বোয়াল মাছটি ধরা পড়ে।

 

জানা গেছে, পাহাড়ী ঢল ও উজানে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির সাথে তিস্তা নদীতে উজানে বিভিন্ন জাতের মাছও বেড়েছে। এরই মধ্যে তিস্তা নদীতে বৈরালি, ইলিশ, কালীবাইস, গোলশা, টেংরাসহ বিভিন্ন মাছ পাওয়া যাচ্ছে।

 

এদিকে সোমবার (১৬ মে) সকালে জেলার হাতীবান্ধা উপজেলার পূর্ব ডাউয়াবাড়ী গ্রামের জেলে সাজু মিয়া তিস্তা নদীতে মাছ ধরতে যায়। এ সময় তার খোঁচার আঘাতে ১৭কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে। মাছটি পাওয়ার পর বিক্রয়ের জন্য স্থানীয় ঘুন্টি বাজারে নিয়ে এলে উৎসুক জনতার ভিড় জমান।

 

জেলে সাজু মিয়া বলেন, গত দুইদিন ধরে তিস্তার পানি বৃদ্ধির পাওয়ার পর বোয়াল মাছটি উঁচুতে ওঠার চেষ্টা করলে আমার খোঁচার আঘাতে মাছটি আটক হয়। পরে ঘুন্টি বাজারে নিয়ে এলে ১৭কেজি ১৭হাজার টাকা দরে বিক্রি করি।

 

তিনি আরও জানান, আমি অনেক খুশি। এতো বড় বোয়াল মাছ তিস্তা নদীতে পাইনি। এটাই আমার জীবনের বড় মাছ।

 

ঘুন্টি বাজারের দোকান মালিক সমিতির সদস্য মফিজুল ইসলাম বলেন, বোয়াল মাছটি জেলে সাজু মিয়ার কাছ থেকে ১৭হাজার টাকায় কিনে ১৫জন মিলে মাছটি ভাগাভাগি করে নিয়েছি।

 

ঘুন্টি বাজারের তবারক হোসেন জানান, তিস্তা নদীতে এত বড় বোয়াল মাছ কোনদিন দেখিনি এটিই প্রথম। তাই ঘন্টি বাজারের সবাই মিলে মাছটি কিনে সবাই মিলে কেটে ভাগ করে নিয়েছি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone