শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রী পুলিশ হেফাজতে র‌্যাবের অভিযানে ১শত ৮১টি বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধানের বিদায় ও বরণ অনুষ্ঠিত ধবলগুড়ি সীমান্তে ঘাস কাটাকে কেন্দ্র করে বাংলাদেশী ও ভারতীদের মধ্যে উত্তেজনা ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২৪হাজার ৪শত টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ জব্দ স্ট্রিট লাইটের উদ্বোধন অনুষ্ঠিত শুধু শিক্ষিত হলেই হবে না, নিজেদের দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
লালমনিরহাটে ৬দফা দাবিতে তিস্তা কনভেনশন-২০২২ অনুষ্ঠিত

লালমনিরহাটে ৬দফা দাবিতে তিস্তা কনভেনশন-২০২২ অনুষ্ঠিত

আলোর মনি রিপোর্ট: তিস্তা বাঁচাও, মানুষ বাঁচাও শ্লোগান নিয়ে তিস্তা নদীকে বাঁচাতে, বৈষম্য রোধ ও ভাঙন ঠেকাতে, বিজ্ঞান সম্মত ভাবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নসহ ৬দফা দাবিতে তিস্তা কনভেনশন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৪ মে) সকাল ১১টায় লালমনিরহাটের তিস্তা সড়ক সেতু সংলগ্ন তিস্তা ডিগ্রি কলেজ মাঠে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আয়োজনে এ কনভেনশন হয়।

 

তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানী-এঁর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান। এছাড়াও বিশিষ্ট রাজনীতিক, জনপ্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।

 

উল্লেখ্য যে, ৬দফা বাস্তবায়নের দাবিগুলো নিম্নরূপ- (১) তিস্তা নদী সুরক্ষায় বিজ্ঞান সম্মত ভাবে তিস্তা মহা-পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন।

 

(২) তিস্তা নদীর শাখা-প্রশাখা ও উপ-শাখাগুলোর সঙ্গে তিস্তা নদীর পূর্বেকার সংযোগ স্থাপনও নৌ চলাচলা পূণঃরায় চালু।

 

(৩) ভূমি দস্যুদের হাত থেকে তিস্তা নদীর অবৈধভাবে দখলকৃত শাখা-প্রশাখা ও উপ-শাখা দখলমুক্ত করা এবং নদীর বুকে ও তীরে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

 

(৪) তিস্তার ভাঙ্গনে বন্যা ও খরায় ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বার্থ সংরক্ষন এবং সর্বস্বহারা ভূমিহীন গৃহহীন মাঝিমাল্লা ও মৎস্যজীবিসহ সকল পেশার উদ্বাস্তু মানুষের পূর্ণবাসন।

 

(৫) তিস্তা মহাপরিকল্পনায় কৃষি ও কৃষকের স্বার্থ সু-রক্ষায় অগ্রাধিকার প্রদান,কৃষি সমবায় এবং কৃষি ভিত্তিক কলকারখানা গড়ে তোলা।

 

(৬) মহাপরিকল্পনা বাস্তবায়নে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং প্রস্তাবিত প্রকল্প এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা পাড়ের মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা।

 

সেই সাথে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের ছয়দফা বাস্তাবায়ন অবিলম্বে কার্যকর করা হোক।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone