শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সোনালী ব্যাংক পিএলসি কালীগঞ্জ শাখার এটিএম বুথ ও সিআরএমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ সেবা সংযোগ মেলা-২০২৫ শুভ উদ্বোধন অনুষ্ঠিত জন্মান্ধ হাফেজা খাদিজা খাতুনকে “খাদিজা ভবন” হস্তান্তর অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেন্সিডিল ও ইস্কাফ সিরাপ এবং মদ জব্দ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায়- দোয়া মাহফিল অনুষ্ঠিত ‘সুলতানার স্বপ্ন’ এবং রোকেয়ার বিবিধ সমাজভাবনা- আমাদের সময়ের লড়াই আলোচনা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত আন্তর্জাতিক ‍দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত
এ সরকারকে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল

এ সরকারকে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল

আলোর মনি রিপোর্ট: বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিসের ইভিএম? ইভিএম টিভিএম বুঝিনা। এ সরকারকে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। সেই সাথে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন কমিটি পরিচালনার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমাদের নেত্রীসহ যারা কারাবন্দি রয়েছে তাদের মুক্তি দেয়ার পাশাপাশি সকল মামলা তুলে নিতে হবে। এর আগে কোন নির্বাচন করতে দেয়া হবে না।

 

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে বিএনপি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ও বাই সাইকেল র‍্যালীর শুভ উদ্বোধনকালে লালমনিরহাট জেলা শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

 

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই র‍্যালীর মাধ্যমে সারা দেশে আজ থেকে গণতন্ত্রের নতুন সূচনার যাত্রা শুরু হলো। এই সরকারের আমলে গণতন্ত্র হারিয়ে গেছে। হারানো গণতন্ত্র ফিরিয়ে আনাই আমাদের আজকের সংগ্রাম।

 

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, এই ফ্যাসিবাদি সরকার আমাদের ৬শতাধিক নেতাকর্মীকে গুম করেছে। অসংখ্য নেতাকর্মীকে খুন করেছে। এই সরকারের আমলে দেশের কোন কিছুই নিরাপদ নয়।

 

বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ (অবঃ) আসাদুল হাবিব দুলু-এঁর সভাপতিত্বে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং ক্রীড়া কমিটির সদস্য সচিব ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব আমিনুল হক, কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ব্যারিষ্টার হাসান রাজিব প্রধান, লালমনিরহাট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, রংপুর মহানগর বিএনপি’র আহবায়ক সামছুজ্জামান সামুসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বিএনপি’র মহাসচিব বিকাল ৩টায় শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে রংপুর বিভাগীয় জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট শুভ উদ্ধোধন করবেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone