শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ জমে উঠেছে পবিত্র ঈদ উল ফিতরের বাজার মুছলিহীন লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে- আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎বিএসটিআই’র মোবাইল কোর্টে একটি প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলায় র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার ‘‘নারী অধিকার প্রতিষ্ঠা, মর্যাদা ও নিরাপত্তা কতদূর এগুলো?’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সুপারির চাষ বাণিজ্যিকভাবে বাড়ছে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা; বিপুল পরিমাণ গাঁজাসহ আটক-২ মেয়াদ উত্তীর্ণ তিস্তা রেলওয়ে সেতু দিয়ে ট্রেন চলাচল
সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালিত হল ঈদ উল ফিতরের নামাজ আদায়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালিত হল ঈদ উল ফিতরের নামাজ আদায়

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নের প্রায় ৫শতাধিক মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন। প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা ও ঈদ করেন এসব গ্রামের মুসল্লিরা।

 

সোমবার (২ মে) সকালে ৯টা ৩০মিনিটে বৃষ্টিকে উপেক্ষা করে কালীগঞ্জ উপজেলার কাকিনা, তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি, চন্দ্রপুর ইউনিয়নের পানি খাওয়ার ঘাট ও একই ইউনিয়নের বোতলা এলাকায় এই পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম রসূল জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে অনেক আগে থেকে কাকিনা-তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি, চন্দ্রপুর ইউনিয়নের বোতলা ও পানি খাওয়ার ঘাট এলাকায় ঈদের নামাজ আদায় করে আসছে কিছু মানুষ। এবার সুন্দ্রাহবিতে প্রায় ১শত ৬০জন, পানি খাওয়ার ঘাটে প্রায় ১শত ২০জন ও বোতলা এলাকায় প্রায় ৬০জন মানুষ ঈদের নামাজ আদায় করেন।

 

একদিন আগে কেন ঈদের নামাজ মুন্সীপাড়া জামে মসজিদের ঈমাম এমন প্রশ্নে তিনি বলেন, কোরআন থেকে জেনে শুনে এই ঈদ আমরা পালন করে আসছি, এখানে কোনো ভুল নেই। আমাদের মত দেশের সকল মানুষের ঈদ পালন করা উচিত। তাহলে ঈদের আনন্দ আরও বেড়ে যাবে।

 

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান বলেন, প্রতি বছরের মতো এবারও সুন্দ্রাহবি, বোতলা ও পানি খাওয়ার ঘাট এলাকায় কিছু মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা। বিষয়টি নজরদারি করার জন্য স্থানীয় পুলিশ প্রশাসন ব্যবস্থা নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone