শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাদক মামলায় সারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীরের ৫বছর কারাদণ্ড বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত নায়েক সুবেদার আব্দুস সামাদ জেহাদী-এঁর ইন্তেকাল স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত র‍্যাবের অভিযানে ফেনসিডিল সমজাতীয় মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি, প্যান্ট পিছ ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী জব্দ কৃষ্ণচূড়া ফুলে ফুলে লাল হয়েছে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে-‎দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনার অনুষ্ঠিত
লালমনিরহাটে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা, আহত-৪

লালমনিরহাটে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা, আহত-৪

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এতে আহত হয়েছে ৪জন সাংবাদিক।

 

শুক্রবার (২৯ এপ্রিল) রাত ১১টা ৩০মিনিটের দিকে প্রেসক্লাব লালমনিরহাটের চত্ত্বরের সামনে এ হামলার ঘটনাটি ঘটেছে।

 

জানা যায়, প্রেসক্লাব লালমনিরহাটের অফিস কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অবমাননা করাকে কেন্দ্র করে দুটি গ্রুপ তৈরী হয়। এতে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) হতে সাংবাদিকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ অবস্থায় সিনিয়র সাংবাদিকরা প্রেসক্লাবের মূল ফটকে তালা লাগিয়ে চলে যায়। পরে শুক্রবার (২৯ এপ্রিল) রাত ১১টা ১০মিনিটের দিকে বহিরাগত কিছু ছেলে এসে প্রেসক্লাবের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে এ খবর শুনে সিনিয়র সাংবাদিকরা প্রেসক্লাবে গেলে ওই বহিরাগত সন্ত্রাসীরা এসে অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় প্রেসক্লাবের সামনে থাকা চ্যানেল টুয়েন্টিফোরের সাংবাদিক মিলন পাটোয়ারী, এশিয়ান টিভির সাংবাদিক নিয়ন দুলাল, বাসস ও দৈনিক জনকন্ঠের প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহীন, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবিরসহ কয়েকজন সাংবাদিক গুরত্বর আহত হন। এতে মিলন পাটোয়ারীর মাথায় এলোপাতাড়ি ডাং মাইর করতে থাকলে তার মাথার দুই জায়গায় ক্ষত হয়ে যায়। পরে আহতদের দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 

জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুর ও অবমাননারকারি
আশিকুর রহমান ডিফেন্স, তন্ময় আহম্মেদ নয়ন ও এস কে সাহেদসহ ১৫/২০জন বহিরাগতরা মিলে ওই সাংবাদিকদের এলোপাতাড়ি মাইর ডাং করতে থাকে।

এর আগে শুক্রবার (২৯ এপ্রিল) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুর ও অবমাননার প্রতিবাদে এবং মুল হোতা আশিকুর রহমান ডিফেন্স ও তার সহযোগীদের বিচারের দাবিতে সকাল ১০টার দিকে মিশন মোড় চত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহা আলম বলেন, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। আমি উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। অপরাধী যাই হোক আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone