শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে মাদকসহ মসলা জব্দ

বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২ উপলক্ষে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর ২টায় লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের কিসামত নগরবন্দ গ্রামে মুজিব পল্লীতে লালমনিরহাট সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

বৃক্ষরোপণ করেন রংপুর স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় পরিচালক ফজলুল কবীর, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক প্রমুখ। এ সময় লালমনিরহাট সদর উপজেলা ভূমি কর্মকর্তা রুবেল রানা, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবিরসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পরে তিনি মুজিব পল্লীতে বসবাসরতদের রান্নার জন্য বন্ধু চুলা স্থাপন করেন।

 

এর আগে তিনি লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঈদ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone