শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিশুদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত চির নিদ্রায় শায়িত হলেন মেহেরুন নেছা খানম

মসজিদের ঈমামদের ঈদ উপহার প্রদান

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বিভিন্ন মসজিদের ঈমাম, মুয়াজ্জিন ও শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার প্রদান করেছে বেসরকারি সংস্থা আলহাজ্ব ডাঃ আছির উদ্দিন আহমেদ হিউম্যান অর্গানাইজেশন।

 

শুক্রবার (২২ এপ্রিল) বিকালে মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়ির বাজার এলাকায় অর্গানাইজেশন এর অফিসে এ উপহার প্রদান করা হয়।

 

ঈদ উপহার হিসেবে মোট ৩০জনকে নগদ অর্থ ও পায়জামা-পাঞ্জাবির কাপর প্রদান করা হয়।

 

মরহুম আলহাজ্ব ডাঃ আছির উদ্দিন আহমেদ এর ছোট ভাই আলহাজ্ব মোঃ ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদান করেন লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আতিকুর রহমান, স্থানীয় বুড়ির বাজার মসজিদের ঈমাম হাফেজ মোঃ মিজানুর রহমান, সাতপাটকী জামে মসজিদের ঈমাম হাফেজ মোঃ রুহুল আমীন, রাসা’র নির্বাহী পরিচালক কৃষিবিদ নাজমুল ইসলাম ওয়াকিল, ডেন্টিস্ট মনিরুল ইসলাম রিপন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মরহুম ডাঃ আছির উদ্দিন আহমেদের কনিষ্ঠ পুত্র আলহাজ্ব ডাঃ আছির উদ্দিন আহমেদ হিউম্যান অর্গানাইজেশন এর সভাপতি মোঃ ছামিউল ইসলাম সৌরভ। উপহার বিতরণ শেষে দোয়া পরিচালনা করেন লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আতিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন অর্গানাইজেশন এর সহযোগী সদস্য কৃষিবিদ আব্দুর রাজ্জাক।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone