শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ১জন আসামী আটক পাট শাক চাষে ঝুঁকছেন কৃষকেরা ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিছ জব্দ রংপুর ও লালমনিরহাটে ২টি ইটভাটাকে ৭লক্ষ টাকা জরিমানা ও ১টি চিমনি ধ্বংস সর্পদংশ‌নে শিশুর মৃত্যু

ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় এক বিকাশ ও মোবাইল রিচার্জ ব্যবসায়ীকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে হত্যা করে ছিনতাই করেছে টাকা। নিহত ব্যবসায়ী আইয়ুব আলী (৪০) কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের হাড়িশ্বর এলাকার আব্দুল মতিনের ছেলে।

 

জানা যায়, আইয়ুব আলী চাপারহাট বাজারে বিকাশ ও মোবাইল রিচার্জের ব্যবসা করতেন। বাজারের দোকান বন্ধ করে রাত ১টার দিকে ব্যবসার টাকা ব্যাগে নিয়ে মোটর সাইকেলে বাড়ি ফেরার সময় চন্দ্রপুর ইউনিয়নের বত্রিশ হাজারী গ্রামের ধনঞ্জয় কেচুর বাড়ি সংলগ্ন কাঁচা রাস্তায় পৌঁছালে দুর্বৃত্তরা তার পথ রোধ করে টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে আইয়ুব আলী মোটর সাইকেল থেকে মাটিতে লুটে পড়ে গেলে দুর্বৃত্তরা ছিনতাই কাজে ব্যবহৃত রামদা ঘটনাস্থলে ফেলে রেখেই টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। আইয়ুব আলী ঘটনাস্থলেই মারা যায়।

 

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম রসূল বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি এখন ঘটনা স্থলে রয়েছি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone