শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান
রবিউল হত্যা’র বিচার বিভাগীয় তদন্ত কমিটি দরকার-দুলু

রবিউল হত্যা’র বিচার বিভাগীয় তদন্ত কমিটি দরকার-দুলু

 

হেলাল হোসেন কবির: পুলিশের হেফাজতে রবিউল ইসলাম হত্যা শুধু পরিবার বেদনা নয়, সারা দেশের জন্য একটি অশুভ সংকেত, বিচার বিভাগীয় তদন্ত কমিটি দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) আসাদুল হাবিব দুলু।

 

নিহত রবিউল ইসলামের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর সময় তিনি এই কথা বলেন।

 

রোববার (১৭ এপ্রিল) ইফতারের আগে লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজির চওড়া এলাকায় পুলিশ হেফাজতে নিহত রবিউল ইসলাম খানের বাড়িতে গিয়ে সমবেদনা জানান দুলু।

 

এ সময় তিনি নিহত রবিউলের আত্মার মাগফিরাত কামনা করে নিহত রবিউলের কবর জিয়ারত করেন এবং পরিবারের সাথে তিনি ইফতারেও অংশ গ্রহণ করেন।

 

সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, রবিউল একটি টগবগে উচ্ছাসী ছেলে। পুলিশ তাকে গ্রেফতার করে এবং তাদের হেফাজতে মৃত্যু বরণ করে। তিন দিন হয়ে গেল পুলিশ মামলা না নিয়ে উল্টো তাদের বিরুদ্ধে মামলা রুজু করে হয়রানি করার চেষ্টা করছে। সেই মামলার আতংকে সবাই গ্রাম ছাড়া।

 

তিনি আরও বলেন, পুলিশের উচিত ছিল এই সময় তাদের এসে শান্তনা দেওয়া। তা না করে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আর এখানে সেই পুলিশের দিয়ে তদন্ত কমিটি করা হয়েছে। দুলু এই কমিটিকে বাঘের সাথে ছাগল আদি দেওয়ার সমান বলে মনে করেন। সেই সাথে সরকার নানান দিকও সমালোচনা করে রবিউল হত্যার সঠিক বিচার চান।

 

নিহত রবিউলের পরিবারকে সার্বিক ও আর্থিক সহযোগীতার আশ্বাস দেন তিনি। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, হারাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল হাকিম খানসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone