শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ১জন আসামী আটক পাট শাক চাষে ঝুঁকছেন কৃষকেরা ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিছ জব্দ রংপুর ও লালমনিরহাটে ২টি ইটভাটাকে ৭লক্ষ টাকা জরিমানা ও ১টি চিমনি ধ্বংস সর্পদংশ‌নে শিশুর মৃত্যু
পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় এসআই হালিম ক্লোজ

পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় এসআই হালিম ক্লোজ

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে পুলিশ হেফাজতে রবিউল ইসলাম খান (২৭) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত লালমনিরহাট সদর থানার এসআই হালিমকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম।
এর আগে পোশাক শ্রমিক রবিউল ইসলাম খান মৃত্যুর প্রতিবাদে শুক্রবার (১৫ এপ্রিল) সকাল থেকেই লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরের খান মার্কেট সংলগ্ন বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়ক অবরোধ করে ক্ষুব্ধ এলাকাবাসী। রবিউল ইসলাম খান মহেন্দ্রনগরের কাজীর চওড়া গ্রামের দুলাল খানের ছেলে।
অভিযুক্ত এসআই হালিমকে প্রত্যাহার করে নেওয়ায় অবরোধ তুলে নিয়েছে এলাকাবাসী।
অবরোধ চলাকালীন সময় স’মিলের গাছের গুঁড়ি, টায়ার ইত্যাদি জাতীয় সড়কে ফেলে রেখে স্থানীয়রা প্রতিবাদ জানায়।
এ সময় মোস্তফি, মন্ডলেরহাট, কাজীর চওড়া, বুড়ির বাজার, লালমনিরহাট সড়কের কয়েক কিলোমিটার জুরে যানবাহন আটকা পড়ে। দুপুর ২টার সময় লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তিনি অভিযুক্ত এসআই হালিমকে ক্লোজ করা হয়েছে এবং ঘটনা তদন্তের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

 

Exif_JPEG_420

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone