শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট-২ আসনে দ্বন্দ্ব নয়, শান্তি চাই মূল্যায়ন সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত মৎস্যজীবীদের নিয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা জব্দ সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
দিনে দুপুরে মোটর সাইকেল ও নগদ টাকা ছিনতাই

দিনে দুপুরে মোটর সাইকেল ও নগদ টাকা ছিনতাই

হেলাল হোসেন কবির: লালমনিরহাটে দিন দুপুরে মোটর সাইকেল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আর এ বিষয়ে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

 

স্থানীয়দের বয়ান ও অভিযোগের আলোকে জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আবু রায়হান (২৩) স্থানীয় বড়বাড়ী বাজারস্থ যারা এন্ড জান্নাতি ট্রেডার্স প্রতিষ্ঠানে মার্কেটিং সেলসম্যান হিসেবে কাজ করে আসছেন। মঙ্গলবার (১২ এপ্রিল) আনুমানিক দুপুর ১টার দিকে কোম্পানীর টাকা সাথে নিয়ে কুড়িগ্রামের একটি ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিলে, পথিমধ্যে আইর খামার নামক স্থানে, পূর্ব পরিকল্পিতভাবে ঐ এলাকার মজিবর রহমানের ছেলে মিলন মিয়া (৩৫) সহ দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি রায়হানের পথরোধ করে এবং তার সাথে থাকা লাল রং এর বাজাজ ১০০সিসি মোটর সাইকেল ও নগদ ৫০হাজার ৬শত টাকা ছিনিয়ে নিয়ে যায়।

 

পরে স্থানীয় ভাবে আলোচনা করে সমাধানে না আসায় রাতে লালমনিরহাট সদর থানায় একটি লেখিত অভিযোগ দায়ের করেন ভক্তভূগি আবু রায়হান।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone