শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মাদকদ্রব্য এবং প্রসাধনী মালামাল জব্দ প্রকৃতিতে মুগ্ধতা ছড়িয়ে ফুটেছে ভাটিফুল র‌্যাব-১৩ এর মাদক বিরোধী অভিযানে ৫৭.১কেজি গাঁজা জব্দসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ ইরি-বোরো ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষক রেলওয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার বিরুদ্ধে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ অনুর্বর জমিতে তুলার চাষ; কৃষকের মুখে হাসি আগাম জাতের ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা; চাষিদের মুখে হাসির ঝিলিক ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা; গণধোলাইয়ের শিকার বখাটে যুবক
সার্বজনীন কল্যাণে মাহে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল

সার্বজনীন কল্যাণে মাহে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে “সার্বজনীন কল্যাণে মাহে রমজান” শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১১ এপ্রিল) লালমনিরহাট শাখা কার্যালয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড লালমনিরহাট শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রংপুর জোনের ইভিপি ও জোন প্রধান আবু ছাঈদ মুহাম্মদ ইদ্রিস-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন। “সার্বজনীন কল্যাণে মাহে রমজান” শীর্ষক আলোচনা করেন লালমনিরহাট নেছারিয়া কামিল এম এ মাদ্রাসার মুহাদ্দিস মাওঃ মোঃ তাজুল ইসলাম। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তৌহিদুর রহমান প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা স্বপন, লালমনিরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোড়ল হুমায়ুন কবির, সহ-সভাপতি আলহাজ্ব শাহ আলম শেখ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড লালমনিরহাট শাখার ব্যবস্থাপক মোঃ সানারুল হক বসুনিয়াসহ কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone