শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
পাট শাক চাষে ঝুঁকছেন কৃষকেরা ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিছ জব্দ রংপুর ও লালমনিরহাটে ২টি ইটভাটাকে ৭লক্ষ টাকা জরিমানা ও ১টি চিমনি ধ্বংস সর্পদংশ‌নে শিশুর মৃত্যু কৃষকেরা পুঁইশাক চাষ করে লাভের মুখ দেখছেন চাষীরা ধুন্দল চাষে স্বাবলম্বী কোমলমতি শিশুদের জন্য আনন্দমুখর শিক্ষার পরিবেশ গড়ে তোলার উদ্যোগ-১৫ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী ইমাম চিকিৎসক ও জনবল নিয়োগ, ওষুধ এবং সুযোগ-সুবিধা ও ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবিতে সমৃদ্ধ লালমনিরহাটের স্মারকলিপি প্রদান বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের আতঙ্ক সরকারি স্থাপনা দখল করে ঘর নির্মাণের অভিযোগ
লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে নির্বাচিত হলেন যাঁরা

লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে নির্বাচিত হলেন যাঁরা

আলোর মনি রিপোর্ট: মঙ্গলবার (২৯ মার্চ) শেখ কামাল স্টেডিয়ামে ২০২২-২০২৬ মেয়াদে কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন-২০২২ এর সাধারণ সম্পাদক, যুগ্ম-সম্পাদক ও কোষাধ্যক্ষ পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট সদর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার ও রিটার্নিং অফিসার মোঃ আশরাফুল আলম, পৌর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মোঃ মাহফুজুর রহমান, পৌর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ও পোলিং অফিসার পরীক্ষিৎ চন্দ্র রায় সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে অ্যাড. আবু আহাদ খন্দকার লেনিন (৪২) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মনিরুল ইসলাম জীবন (৮) ভোট পেয়েছেন। যুগ্ম-সম্পাদক পদে আলী হাসান নয়ন (৩৫), মোঃ জাবেদ হোসেন (২৯) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এ কে এম কামরুজ্জামান (২৬) ভোট পেয়েছেন। ও কোষাধ্যক্ষ পদে মোঃ আবু হানিফা বাবু (৩১) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাহেদুল ইসলাম সমাপ্ত (১৮) ভোট পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone