শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২

আলোর মনি রিপোর্ট: শুক্রবার (১৮ মার্চ) সকাল ১০টায় শ্রীশ্রী গৌরীশংকর গোশালা সোসাইটি চত্ত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট পৌর শাখার আহবায়ক শ্রী সুজিত সরকার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা শ্রী শৈলেন্দ্র কুমার রায়। উদ্বোধক ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি শ্রী হীরালাল রায়। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী অবিনাশ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী উত্তম কুমার রায়, এ্যাডঃ মধুসুধন রায়, শ্রী উত্তম কুমার রায়, সাংগঠনিক সম্পাদক শ্রী বিশ্বনাথ রায়, গণসংযোগ বিষয়ক সম্পাদক শ্রী সুবল চন্দ্র রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি শ্রী বিভূতি ভূষণ রায় বসুনিয়া, সাধারণ সম্পাদক শ্রী জীবন রায়। আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ চন্দ্র রায়। এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone