শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ৭৭হাজার ৪শত ৫০টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১জন আটক এবং গাঁজা জব্দ এএইউবি’র ক্যাম্পাসে ২দিনব্যাপী ১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আলোকিত লালমনিরহাট যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তা সারাদেশে ছড়িয়ে দিতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরতে চায় না-প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৬ মাসের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্য-প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান; যোগ দেবেন একাধিক কর্মসূচিতে ১৫ বিজিবি’র অভিযানে ১৬লক্ষ ১৪হাজার টাকার ভারতীয় শাড়ী এবং কোর্ট ও প্যান্টের থান কাপড় জব্দ ১৯ নভেম্বর লালমনিরহাট আসছেন প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা ঘোষণার প্রত্যাশায় নদীপাড়ের মানুষের ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ৮২হাজার ৪শত ৫০টাকার ভারতীয় গাঁজাসহ মোটর সাইকেল এবং ইস্কাপ সিরাপ জব্দ
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হেলাল হোসেন কবির: নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে লালমনিরহাট জেলার সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন লালমনিরহাট জেলা বিএনপি।

 

শনিবার (১২ মার্চ) বিকেলে বড়বাড়ী ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠান থেকে বর্তমান সরকারের দ্রব্য মূল্যের লাগামহীন উর্দ্ধগতির বিষয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন তৃণমূলের নেতাকর্মীরা।

 

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভগ) ও জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বড়বাড়ী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে শেষ হয়। সেখানে একটি প্রতিবাদ সমাবেশ করেন জেলা বিএনপি। এতে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের বাবলা।

 

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, বর্তমান সরকারের শাসনামলে দ্রব্য মূল্যের চড়া দামের কারনে দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে। বিএনপির আমলে ৪৫টাকা ছিলো সয়াবিন। গত বছরেও ৮০টাকা আর বর্তমানে ২শত টাকা ছুঁই ছুঁই সয়াবিন তেলের দাম। সরকারের কোনো ব্যাখ্যা নেই কারণ সমস্ত সিন্ডিকেট সরকারের। তাই এই সরকারকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। এছাড়া সমাবেশে সরকারের নানা সমালোচনা করে তিনি ভিন্ন ভিন্ন ইঙ্গিত দেন উপস্থিত নেতা-কর্মীদের।

 

এ সময় সদর উপজেলা বিএনপির আহবায়ক একেএম মমিনুল হক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেনসহ জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone