শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
অনলাইনে বেতন, ভর্তি ফি ও অন্যান্য ফি আদায় শীর্ষক চুক্তি স্বাক্ষর

অনলাইনে বেতন, ভর্তি ফি ও অন্যান্য ফি আদায় শীর্ষক চুক্তি স্বাক্ষর

আলোর মনি রিপোর্ট: সোনালী ব্যাংক লিমিটেড কাকিনা বাজার শাখার আয়োজনে অনলাইনে বেতন, ভর্তি ফি ও অন্যান্য ফি আদায় শীর্ষক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৯ মার্চ) সকালে সোনালী ব্যাংক লিমিটেড কাকিনা বাজার শাখা এবং উত্তর বাংলা কলেজের মধ্যে অনলাইনে বেতন, ভর্তি ফি ও অন্যান্য ফি আদায় শীর্ষক চুক্তি স্বাক্ষর হয়।

 

উক্ত অনুষ্ঠানে সোনালী ব্যাংক লিমিটেড এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের অত্যন্ত মেধাবী ও চৌকস ডেপুটি জেনারেল ম্যানেজার ইনচার্জ ওয়াহেদুননবী ও উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ সরকার।

 

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার’স অফিস রংপুরের মান্যবর জেনারেল ম্যানেজার ইনচার্জ মোঃ রশিদুল ইসলাম, উত্তর বাংলা কলেজের প্রতিষ্ঠাতা ও কাকিনার আলোক বর্তিকা পরম শ্রদ্ধেয় প্রফেসর ড. মোজাম্মেল হক। আরও উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এ,কে,এম মতিয়ার রহমান, সোনালী ব্যাংক লিমিটেড কাকিনা বাজার শাখার ম্যানেজার (প্রিন্সিপাল অফিসার) সুমন চন্দ্র সাহা, উত্তর বাংলা কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি নজরুল ইসলামসহ অন্যান্য সদস্য ও শিক্ষকগণ।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তর বাংলা কলেজের সহকারী অধ্যাপক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ আবু শাহাদাত।

 

পরে সোনালী ব্যাংক লিমিটেড কাকিনা বাজার শাখা এবং উত্তর বাংলা কলেজের মধ্যে অনলাইনে বেতন, ভর্তি ফি ও অন্যান্য ফি আদায় শীর্ষক চুক্তি স্বাক্ষরের ফাইল হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone