শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষককে কুপিয়ে মারাত্মক জখম এবং হত্যার চেষ্টার মূলহোতা গ্রেফতার লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল মামলায় ২জনের ১০বছরের সশ্রম কারাদণ্ড র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং এস্কাফ উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ২জন আটক সাংবাদিকের ওপর হামলা; হত্যার হুমকি ‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ
আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১০টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে লালমনিরহাট জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নজীর, প্রতীক, আরডিআরএস, মানসিকা, মহিদেব ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর লালমনিরহাটের উপ-পরিচালক (অঃদাঃ) রশিদা খাতুন। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তৌহিদুর রহমান, সাবেক সংসদ সদস্য ও জাতীয় মহিলা সংস্থা লালমনিরহাটের চেয়ারম্যান অ্যাড. সফুরা বেগম রুমী, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকী। বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়ক আশরাফুল আলম, বিত্তহীন মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফাতেমা খন্দকার ন্যান্সি, লালমনিরহাট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহসিনা বেগম মিনা, লালমনিরহাট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন নাহার মেরী, সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামাল প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পরে লালমনিরহাটের সংগীত শিল্পীবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone