শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধানের বিদায় ও বরণ অনুষ্ঠিত ধবলগুড়ি সীমান্তে ঘাস কাটাকে কেন্দ্র করে বাংলাদেশী ও ভারতীদের মধ্যে উত্তেজনা ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২৪হাজার ৪শত টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ জব্দ স্ট্রিট লাইটের উদ্বোধন অনুষ্ঠিত শুধু শিক্ষিত হলেই হবে না, নিজেদের দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ২নং পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব বহুল আলোচিত হত্যার মামলার তদন্তে প্রাপ্ত আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার গৃহবধূ গণধর্ষণ মামলার ১জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বীজ ব্যবসায়ী কর্মশালা অনুষ্ঠিত
দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, লাগামহীন দুর্নীতি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, লাগামহীন দুর্নীতি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: রবিবার (৬ মার্চ) দুপুর ১২টায় বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দল লালমনিরহাট শাখা কার্যালয় চত্ত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে আওয়ামী বাকশালী ফাসিস্ট সরকারের দুঃশাসনে দেশে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, লাগামহীন দুর্নীতি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখার সভাপতি নাজমুল হুদা লিমন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক আরিফুল হক আরিফ। সঞ্চালক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দ। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বিক্ষোভ সমাবেশটি লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় হতে শুরু হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দল লালমনিরহাট শাখা কার্যালয় চত্ত্বরে এসে শেষ হয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone