শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধানের বিদায় ও বরণ অনুষ্ঠিত ধবলগুড়ি সীমান্তে ঘাস কাটাকে কেন্দ্র করে বাংলাদেশী ও ভারতীদের মধ্যে উত্তেজনা ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২৪হাজার ৪শত টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ জব্দ স্ট্রিট লাইটের উদ্বোধন অনুষ্ঠিত শুধু শিক্ষিত হলেই হবে না, নিজেদের দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ২নং পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব বহুল আলোচিত হত্যার মামলার তদন্তে প্রাপ্ত আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার গৃহবধূ গণধর্ষণ মামলার ১জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বীজ ব্যবসায়ী কর্মশালা অনুষ্ঠিত
মুক্তিযুদ্ধের বীরত্বগাথা স্মৃতিচারণ এবং বর্তমান উন্নয়ন বিষয়ক আলোচনা সভা

মুক্তিযুদ্ধের বীরত্বগাথা স্মৃতিচারণ এবং বর্তমান উন্নয়ন বিষয়ক আলোচনা সভা

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: শনিবার (৫ মার্চ) সন্ধ্যা ৬টা ৩০মিনিটে লালমনিরহাট স্মৃতিসৌধ প্রাঙ্গণে লালমনিরহাট জেলা পরিষদের আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা স্মৃতিচারণ এবং বর্তমান উন্নয়ন বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউনুস আলী, মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমান, সাবেক জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদ, লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আশরাফ হোসেন বাদল। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (অ.দা.) মোঃ রফিকুল ইসলাম, লালমনিরহাট জেলা পরিষদের সদস্য তাহমিদুল ইসলাম বিপ্লব, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, কবি ও লেখক ফেরদৌসী বেগম বিউটি, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি অ্যাড. নজরুল ইসলাম রাজু, নজরুল হক পাটোয়ারী ভোলা, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান প্রমুখ। এ সময় লালমনিরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, লালমনিরহাট জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ লালমনিরহাট জেলা পরিষদের অন্যান্য সদস্য-সদস্যা, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। সঞ্চালক লালমনিরহাট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন নাহার মেরী, কবি আহমেদ লিটন ও মোল্লা আজিজুল হক।

 

পরে লালমনিরহাটের সংগীত শিল্পীবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone