শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ভারতীয় নেশা জাতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি বিলাশ ও সম্পাদক আরিফ

লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি বিলাশ ও সম্পাদক আরিফ

হেলাল হোসেন কবির: অবশেষে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী এক বছরের জন্য লালমনিরহাট জেলা ছাত্রলীগের ২১সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে এবং সেই সাথে লালমনিরহাটের ৩জনকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

লালমনিরহাট জেলা শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে মোঃ রাশেদ জামান বিলাশকে সভাপতি এবং আরিফ ইসলামকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

 

কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত করা হয়েছে শফিকুল ইসলাম পাপ্পু, আবদুস সোবাহান ও আব্দুর রাজ্জাককে।

 

এছাড়া সহ-সভাপতি পদে ১১জন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৫জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৩জনের নাম উল্লেখ করা হয়েছে।

 

জানা যায়, গত বছরের ১১ জুন লালমনিরহাট জেলা ছাত্রলীগের কমিটির সকল কার্যক্রম বিলুপ্ত করে কেন্দ্রীয় কমিটি। তারপর থেকে জেলার ছাত্রদের মাঝ থেকে জীবন বৃত্তান্ত জমা নেওয়া হয়। তাদের মাঝ থেকে বিভিন্ন দিক যাচাই-বাছাই করে দীর্ঘ ৮ মাস পর ২১জনের নাম উল্লেখ করে অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone