শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান
ত্রাণ দেয়ার নামে প্রতারণা : আটক ৩জন

ত্রাণ দেয়ার নামে প্রতারণা : আটক ৩জন

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় করোনায় কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণের নামে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ৩জন যুবককে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

 

মঙ্গলবার রাতে কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাট টাওয়ার মার্কেট থেকে তাদের আটক করে কালীগঞ্জ থানা পুলিশে দেয় স্থানীয় জনতা।

 

আটককৃতরা হলেন- আব্দুর রাজ্জাক, ওলিয়ার রহমান ও সাইফুল ইসলাম। তাদের বাড়ি পাশ্ববর্তী নীলফামারী জেলায়। এছাড়া ওই প্রতারক চক্রের সাথে কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের ৩জন ব্যক্তি জড়িত বলে জানা গেছে।

 

জানা গেছে, আটককৃত ওই তিনজন যুবক চাপারহাটের টাওয়ার মার্কেটে ঘর ভাড়া নিয়ে করোনা ভাইরাসে অসহায় মানুষকে ত্রাণ দেওয়ার নামে প্রতিজনের নিকট হতে ব্যাংক হিসাব নম্বর খোলার কথা বলে ৫শত করে টাকা আদায় করে। তাদের কাজকর্মে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাদের আটক করে কালীগঞ্জ থানা পুলিশে দেয়।

 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone