শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ভারতীয় নেশা জাতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা

আলোর মনি রিপোর্ট: বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি লালমনিরহাট জেলা শাখার বার্ষিক সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্যে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান বলেন, সরকারী কর্মকর্তাগণ তাঁদের জীবনের স্বর্ণময় সময় দেশের জনগণের কল্যাণে ব্যয় করেছেন। অবসরে এসে তারা নিজেদের নিঃসঙ্গ না ভেবে ঐক্যবদ্ধ হয়ে ভালো করেছেন।

 

এর আগে সভার শুরুতে সমিতির প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

 

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি লালমনিরহাট জেলা শাখার চেয়ারম্যান মনসুর আলী সরকারের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক নির্মল কুমার বর্মণ। বক্তব্য দেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি লালমনিরহাট জেলা শাখার ভাইস চেয়ারম্যান হীরালাল রায়, কার্যনির্বাহী সদস্য আব্দুল মজিদ মন্ডল, সাবেক সভাপতি নজরুল ইসলাম মন্ডল, যুগ্ম সম্পাদক ইউনুস হোসেন, কোষাধ্যক্ষ সুকুমার রায়, যুগ্ম কোষাধ্যক্ষ মোজাম্মেল হক, অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী চিত্তরঞ্জন রায়, সুরেশ চন্দ্র রায় প্রমুখ। এ সময় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি লালমনিরহাট জেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone