শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে
সরিষা ঘরে তুলতে ব্যস্ত কৃষক

সরিষা ঘরে তুলতে ব্যস্ত কৃষক

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলায় সরিষা ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকরা। উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ ও সঠিক পরিচর্যায় এবার লালমনিরহাটে সরিষার বাম্পার ফলনে আশাবাদি কৃষক। অল্প সময়ে সরিষার ভালো ফলনের পাশাপাশি বেশি দাম পাওয়ায় ভিশন খুশি সরিষা চাষিরা।

 

কোদালখাতা গ্রামের সরিষা চাষি আজম বলেন, অন্য যে কোন ফসলের চেয়ে সরিষা চাষে খরচ ও পরিশ্রম দুটোই খুবই কম। মাত্র তিন মাসেরও কম সময়ের মধ্যেই সরিষার ফলন পাওয়া যায়। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বেশ ভালো হয়েছে।

 

ফুলগাছ গ্রামের আঞ্জু বলেন, অল্প শ্রম আর স্বল্প খরচে সরিষার চাষ করা যায়। আমি সরিষা উঠিয়েছি, এখন সেই জমিতে ধান চাষ করেছি।

 

কোদালখাতা গ্রামের হাফেজ আলী বলেন, এবারই প্রথম আমি সরিষার চাষ করেছি। ফলনও বেশ ভালো হয়েছে। আমার মতো সরিষা ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন লালমনিরহাট সদর উপজেলার কৃষকরা।

 

লালমনিরহাট সদর উপজেলা কৃষি অফিসার মারুফা ইফতেখার সিদ্দিকা বলেন, ১হাজার ৬শত ৪০জন কৃষককে সরিষা বীজ ১কেজি, ডিএপি ১০কেজি, এমওপি ১০কেজি করে প্রত্যেককে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone