শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের অংশগ্রহণে ব্যতিক্রমী বৈশাখ উদযাপন অনুষ্ঠিত হবে ভারতীয় নাগরিক প্রবীরের লাশ দীর্ঘ ৫বছর ধরে কঙ্কাল হয়ে পড়ে রয়েছে হিমঘরে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩জন আসামীসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ আমেরিকার সাথে সম্পাদিত অসম গোলামীর চুক্তি বাতিলের দাবিতে- বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত সজনে ডাটার বাম্পার ফলন হঠাৎ অসুস্থ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হোমিওপ্যাথিক চিকিৎসার জনক ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ধরলা থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি

আলোর মনি রিপোর্ট: সরকারিভাবে কোনো বালুর মহাল না থাকলেও লালমনিরহাটের সদর উপজেলায় ধরলা নদীর পাড়ে প্রকাশ্যেই অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি চলছে। এর ফলে নদীর তীরবর্তী পরিবেশ ও ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি এবং ওয়াপদা বাঁধ মারাত্মক হুমকির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

 

স্থানীয়রা অভিযোগ করেছেন, অবাধে বালু উত্তোলনের কারণে পরিবেশ প্রতিবেশের ক্ষতির পাশাপাশি বিপুল অঙ্কের রাজস্ব থেকে সরকার বঞ্চিত হলেও প্রশাসন এ ব্যাপারে কোনো আইনি পদক্ষেপ নিচ্ছে না। এই বালু সিন্ডিকেট এর পিছনে হাত কার?

 

সরেজমিন দেখা গেছে, লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বুমকা (ছয়মাথা)য় প্রতিদিন কিছু শ্রমিক নদীর পাড়ে পার্কিং করা মালবাহী ট্রাকে বালু সরবরাহ দিচ্ছে। যা পরিবহন যোগে অনত্র্য বিক্রয়ের জন্য নেয়া হচ্ছে।

 

স্থানীয়রা জানিয়েছেন, ২০১৫ সালের শেষ দিকে নদী পাড়ের ওইসব বালুচর এলাকা থেকে বালু উত্তোলন শুরু হয়। বহিরাগত প্রভাবশালী ঠিকাদার ও ব্যবসায়ীরা বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মীদের সহায়তায় বালু উত্তোলন করছেন।

 

উল্লেখ্য যে, বন্যা নিয়ন্ত্রণ ওয়াপদা বাঁধ হুমকির মুখে অথচ জেলা ও উপজেলা প্রশাসনের কোনো হস্তক্ষেপ নেই, নীরব দর্শকের ভূমিকা পালন করছে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সরকার বিভাগের কর্তাব্যক্তিরা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone