শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে
লালমনিরহাট জেলাকে রেড জোন ঘোষণা তবুও বন্ধ হয়নি মেলা; নতুন করে চলছে সার্কাস

লালমনিরহাট জেলাকে রেড জোন ঘোষণা তবুও বন্ধ হয়নি মেলা; নতুন করে চলছে সার্কাস

হেলাল হোসেন কবির: আবারও কি মৃত্যুর মিছিল দেখতে হবে? প্রিয়জনের চোখের সামনে পড়ে থাকবে লাশ। করোনার ওমিক্রন ভ্যারিয়েশন সংক্রমণ রোধে লালমনিরহাট জেলাকে সর্বোচ্চ ঝুঁকিতে থাকায় রেড জোন ঘোষণা করেছে সরকার। দেশের ১২টি ঝুঁকিপূর্ণ জেলার মধ্যে লালমনিরহাট নাম রয়েছে।

 

সকল ক্ষেত্রে স্বাস্থ্য বিধিমানতে জেলা প্রশাসক ও স্বাস্থ্য বিভাগকে পত্র দিয়ে সর্তক করা হয়েছে। সরকার বিধিনিষেধ আরোপ করলেও লালমনিরহাটে এখনও বন্ধ হয়নি পুনাক শিল্প পণ্য মেলা।

 

জেলা পুলিশ প্রশাসন স্বাস্থ্যবিধি না মেনে (পুলিশ নারী কল্যাণ সংস্থা)র পুনাক শিল্প পণ্য মেলার মাস ব্যাপী জমকালো আয়োজন করেছে। মেলায় জনসমাগম বাড়াতে চলছে গভীর রাত পর্যন্ত সার্কাস, মৃত্যুকূপসহ নানা ধরনের খেলা। পুরো জানুয়ারি মাস জুড়ে চলবে এ মেলা।

 

মেলা ঘুরে দেখা গেছে স্বাস্থ্য বিধির কোন বালাই নেই। অন্যদিকে করোনা সংক্রমণরোধে লোক দেখাতে শহরের মিশন মোড়ে ঘটা করে মাক্স বিতরণ করতে দেখা গেছে পুলিশের। বিষয়টিকে জেলার সচেতন সাধারণ জনগণ পুলিশের করোনা নিয়ে তামাশা হিসেবে দেখছে। দিন দিন করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে গাণিতিক হারে বেড়েই চলছে। ইতিমধ্যে সরকার স্কুল, কলেজ ও বন্ধ ঘোষণ্ করেছে। এছাড়া নানা ধরণের সামাজিক, রাজনৈতিক, বিবাহসহ জনসমাগম হতে পারে এমন অনুষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। এদিকে পুনাকের মেলার পাশাপাশি সকল বিধিনিষেধকে উপেক্ষা করে জেলার বিভিন্ন জায়গায় ধর্মীয় অনুষ্ঠানের পারমিশন দিচ্ছে লালমনিরহাট প্রশাসন সেই সাথে চলছে আদিতমারী উপজেলার সারপুকুরেও চলছে সার্কাস ও নৃত্য।

 

এ বিষয়ে কোন উর্ধতন পুলিশ কর্মকর্তা কথা বলতে চায়নি।

 

সিভিল সার্জন নির্মলেন্দু রায় জানান, লালমনিরহাট সীমান্ত জেলা। যেহেতু পশ্চিমবঙ্গে ওমিক্রন সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। তাই ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে লালমনিরহাটকে রেড জোন ঘোষণা করা হয়েছে। ওমিক্রন ঠেকাতে সরকারি নিদের্শনা কঠোরভাবে পালনে স্বাস্থ্য বিভাগ অন্যান্য বিভাগের সহযোগিতা চাইবে।

 

‘৫২ এর ভাষা সৈনিক ও সামাজিক সংগঠন অতিক্রম এর উপদেষ্টা জহির উদ্দিন আহমেদ বলেন, সারা জীবন তো সংগ্রাম করে গেলাম কতদিন বাঁচি আল্লাহ ভালো জানে, দেখি কেউ এর প্রতিবাদ না করলে একাই হলেও রাস্তা নেমে যাবো জেলার মানুষের দুর্ভোগ কমানোর জন্য।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone