শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশিষ্ট আইনজীবী অ্যাড. হুমায়ুন কবির মিঠুল-এঁর ইন্তেকাল বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে স্কুল বিতর্ক প্রতিযোগিতা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ২লক্ষ ৮০হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ ও অটোরিকশাসহ গাঁজা জব্দ দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হারিয়ে যাচ্ছে প্রকৃতি থেকে অপরূপ কাশফুল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি ‎শিক্ষার মানোন্নয়নে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে এক বছরে দৃশ্যমান উন্নতি সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৭লক্ষ ৬০হাজার টাকার ভারতীয় স্বর্ণকাতান শাড়ী জব্দ ১শত ৫পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি মমি গ্রেফতার বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

হাতি দিয়ে চাঁদাবাজি চলছে!

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন হাট-বাজারে সড়কে-মহাসড়কে এমনকি পৌরসভা-ইউনিয়ন পর্যায়ে ব্যবসা প্রতিষ্ঠানে হাতি দিয়ে চাঁদাবাজি করা হচ্ছে।

 

বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ১টায় লালমনিরহাট পৌরসভার বিভিন্ন বাজারে দোকানের সামনে গিয়ে হাতি শুঁড় উঁচিয়ে সালাম দিয়ে এবং গর্জন শুনিয়ে কিছু ক্ষেত্রে ভয় দেখিয়ে কৌশলে প্রতিটি দোকান থেকে ২০টাকা থেকে ৫০টাকা করে নিচ্ছে হাতির মাহুত।

 

বিভিন্ন ব্যস্ততম সড়কে-মহাসড়কেও যাত্রীবাহী বাস বা ছোট যানবাহন থামিয়ে টাকা উঠানো হচ্ছে বলেও মৌখিক অভিযোগ উঠেছে। চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন লালমনিরহাটের পথচারী, যানবাহনের ড্রাইভার, মালিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণির সাধারণ মানুষ।

 

নামপ্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীরা জানান, প্রতিদিন কয়েক হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন কৌশলী ওই মাহুত।

 

পথচারীরা জানান, হাতিকে ২০টাকার নিচে দিলে তা ছুড়ে ফেলে দেয়। ২০টাকা বা তার বেশি দিলে হাতি শুঁড় দিয়ে চেপে ধরে নিয়ে তার পিঠে বসে থাকা মাহুতের হাতে তুলে দেয়।

 

স্বর্ণকারপট্টির ব্যবসায়ীরা জানান, হাতি দোকানের সামনে এসে দাঁড়ালে ক্রেতারা ভয়ে দোকানে ঢুকে না বা ঢুকতে সাহস পায়না। তাই ওই বিড়ম্বনা এড়াতে দোকানিরা বাধ্য হয়ে টাকা দিয়ে হাতিকে দ্রুত বিদায় করে দেন।

 

যানবাহনের চালকরা জানান, সড়কে চলাচলকারী যানবাহন থামিয়ে টাকা আদায় করায় যাত্রীদের মূল্যবান সময় নষ্ট হয়। সেই সাথে যানজট লেগে থাকছে।

 

হাতির মাহুত জানান, তার হাতির খাবারের জন্য বাধ্য হয়ে দোকানে দোকানে ঘুরে বা বিভিন্ন গাড়ি থামিয়ে টাকা তুলতে হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone