শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাচায় লাউ চাষ করে কৃষকেরা লাভবান বাংলা কিউআর প্রচার ক্যাম্পেইন অনুষ্ঠিত বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আসামি শহিদুলের যাবজ্জীবন কারাদণ্ড এসআরবি’র ভ্রাম্যমাণ আদালতে ৩টি প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় জিরা জব্দ ৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত
বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট জেলা শাখার সম্মেলন ২০২২

বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট জেলা শাখার সম্মেলন ২০২২

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: শনিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে ‘বঙ্গবন্ধু পরিষদ’ লালমনিরহাট জেলা শাখার সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা অবঃ অধ্যাপক আব্দুল মজিদ মন্ডল। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জননেতা সাখাওয়াত হোসেন শফিক। উদ্বোধক ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ শেখ আব্দুল্লাহ আল মামুন। প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান। বিশেষ আলোচক ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ রফিকুল হাসনাইন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডঃ সফুরা বেগম রুমী, সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোতাহার হোসেন এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মতিয়ার রহমান। বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক গৌর গোপাল সাহা, বাংলাদেশ আওয়ামী লীগ নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডঃ মমতাজুল হক প্রমুখ। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহসভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, সিরাজুল হক, রিয়াজুল ইসলাম রিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, সাখাওয়াত হোসেন সুমন খানসহ বঙ্গবন্ধু পরিষদ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone